News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষের ২০ বছরের জেল
Image

বিহারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষের ২০ বছরের জেল

গোপালগঞ্জ, ২৬ মে (হি. স.): বিহারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত অধ্যক্ষের ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বিচারক। বৃহস্পতিবার একটি বিশেষ পকসো আদালত অধ্যক্ষকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে।

অভিযোগ, ইন্ডিয়ান পাবলিক স্কুলের অধ্যক্ষ ভিপিন সাহ ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর ষষ্ঠ শ্রেণির নাবালিকা ছাত্রীকে তার অফিসে ডকে ধর্ষণ করেছিলেন এবং তাকে এই বিষয়ে কাউকে না বলার জন্য হুমকিও দিয়েছিলেন। নির্যাতিতা ওই ছাত্রী বাড়িতে আসার পর তার মায়ের সামনে গোটা ঘটনাটি খুলে বলে। এরপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ অধ্যক্ষকে আটক করে। স্কুলটিও সিল করে দেওয়া হয়। সেই মামালায় এদিন অধ্যক্ষের সাজা ঘোষণা করেন বিচারক। অধ্যক্ষ অবশ্য বলেছেন, তার ডিএনএ পরীক্ষা করা হয়নি এবং তিনি নির্দোষ।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top