News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : রিজার্ভ ফরেস্ট নিয়ে চুরাইবাড়িতে দুই গোষ্ঠীর বিরোধ, জাতীয় সড়ক অবরোধ
Image

Protest : রিজার্ভ ফরেস্ট নিয়ে চুরাইবাড়িতে দুই গোষ্ঠীর বিরোধ, জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রিজার্ভ ফরেস্টের ভূমি নিয়ে পাহাড়ী বাঙ্গালী দুই জাতি গোষ্ঠীর মধ্যে বিবাদ৷ জমি দখলকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা জাতীয় সড়ক অবরোধ করে৷ খরব পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও প্রসাশন৷

বিবরণে প্রকাশ, জাতীয় সড়কের চাঁনপুর লাগুয়া বালিছড়া এডিসি ভিলেজের পাহাড়ী এলাকা যেখানে হালাম জনজাতিদের বসবাস সেই জায়গায় হাছন আলি নামে এক ব্যক্তি রিজার্ভ ফরেস্টের বহু জায়গা দখল করে রেখেছে৷ এমনকি বহু দখলকৃত জায়গা অন্য লোকদের নিকট মৌখিক ভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রিও করে দিয়েছে৷ তাই হালামরা তার তীব্র প্রতিবাদ জানায়৷ কিন্তু তাতেও কাজ না হওয়ায় আজ বুধবার সকাল থেকেই হালামরা এডিসি এলাকা বলে দাবি করে ঐ এলাকায় বাড়িঘর তৈরিতে হাত লাগায়৷ আর তাতেই হাছন আলিসহ অনান্য মুসলিম সম্প্রদায়ের মানুষরা জাতীয় সড়ক অবরোধ করে বসে৷ বাঁশ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা৷

প্রায় পাঁচ ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করায় কয়েক শতাধিক গাড়ি রাস্তার দুদিকে আটকা পড়ে ভোগান্তির শিকার হয়৷ অবশ্য সকাল থেকেই ঘটনাস্থলে চুরাইবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ও মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা উপস্থিত ছিলেন৷ শুধু আইন শৃঙ্খলা রক্ষা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না৷ অবশেষে ধর্মনগর থেকে ডিসিএম ছূটে এসে উভয় পক্ষের সদস্যদের নিয়ে এক সমাধান বৈঠক করেন৷ তাতে উল্লেখ ছিল আগামী দিনে উভয় পক্ষের লোকজনরা প্রসাশনিক আধিকারিকদের উপস্থিতিতে বিষয়টি স্থায়ী সমাধান করবেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top