News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : রাস্তা সংস্কারের দাবীতে টিলাবাজারে অবরোধ
Image

Protest : রাস্তা সংস্কারের দাবীতে টিলাবাজারে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ কংগ্রেস দল পরিচালিত কৈলাসহরের টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের স্বজন পোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা আগুন জ্বালিয়ে কালেরকান্দি এলাকায় টিলাবাজার-রাংগাউটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে মঙ্গলবার৷  দীর্ঘ ত্রিশ বছর ধরে কংগ্রেস দল কৈলাসহরের টিলাবাজার গ্রাম পঞ্চায়েত পরিচালনা করছে৷ টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের কালেরকান্দি এলাকায় চল্লিশ পরিবারের মানুষের একমাত্র যাতায়াতের ছোট মাটির রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে রয়েছে৷

গ্রামবাসীরা অভিযোগ করেন যে, এই ছোট মাটির রাস্তা দিয়ে সাইকেল কিংবা ছোট গাড়িও যেতে পারে না৷ সুকলের ছাত্র ছাত্রীরা সহ গ্রামের কেউ অসুস্থ হলে রোগী নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়া যায় না৷ বিশেষ করে, বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে একেবারেই চলাফেরা করা যায় না৷ রাস্তার দুই দিকে পুকুর থাকায় জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের বাচ্চারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে৷ দীর্ঘ ত্রিশ  বছর ধরে গ্রামের মানুষরা স্থানীয় পঞ্চায়েতকে কয়েকবার মৌখিক ভাবে এবং লিখিত ভাবে জানানোর পরও পঞ্চায়েতের পক্ষ থেকে এই মাটির রাস্তাটি পাকা রাস্তা কিংবা ইট সলিং রাস্তায় পরিনত হয় নি৷ গ্রামবাসীরা কয়েকবার গৌরনগর ব্লকের বিডিও, ঊনকোটি জেলার জেলাশাসক, কৈলাসহরের মহকুমাশাসককে জানালেও আধিকারিকদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় তবে কাজের কাজ কিছুই হয়নি৷

পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা না নেওয়াতে প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছে না৷ ইদানীং দুই তিন দিন বৃষ্টি হওয়ায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে৷  তাই মঙ্গলবার গ্রামবাসীরা সকাল এগারোটা থেকে কালেরকান্দি এলাকায় টিলাবাজার-রাংগাউটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ রাস্তা অবরোধের খবর পেয়ে ইরানি থানার বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী অবরোধস্থলে হাজির হন৷ দুপুর দুইটা নাগাদ ঊনকোটি জেলাশাসক অফিসের আধিকারিকরা অবরোধস্থলে হাজির হয়ে জানায় যে, পঞ্চায়েতকে বারবার বলার পর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ধরনের ভুমিকা না নেওয়া হলে জেলাশাসক বিএডি ফান্ডের অর্থে এই রাস্তা করে দেওয়া হবে৷ এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top