News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : ওএনজিসি এলাকায় দুই গাড়ির সংঘর্ষে গুরুতর আহত চারজন
Image

Accident : ওএনজিসি এলাকায় দুই গাড়ির সংঘর্ষে গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ মঙ্গলবার ওএনজিসি সংলগ্ণ এলাকায় আগরতলা জাতীয় সড়কে  দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেন৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুর্ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগন এগয়ে এসে আহতদের উদ্ধার করার কাজে হাত লাগান বলে জানা যায়৷ দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসলে আহতদের উদ্ধার করে দমকল বাহিনীর গাড়িতে স্থানীয়রাই তুলে দিয়েছেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটির চালক দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলেই নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷

এলাকাবাসী অভিযোগ করেছেন জাতীয় সড়কে অত্যন্ত দ্রুত বেগে যানবাহন চলাচল করে৷ যানবাহনের গতি নিয়ন্ত্রণ এর জন্য প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলেও অভিযোগ৷ সে কারণেই জাতীয় সড়কে দুর্ঘটনার মাত্রা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ দুর্ঘটনায় প্রাণহানি এবং আহতের ঘটনায় ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top