News Flash

  • Home
  • ত্রিপুরা
  • TMC : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিলোনীয়ায় তৃণমূলের মিছিল
Image

TMC : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিলোনীয়ায় তৃণমূলের মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ বিলোনিয়ার রাজপথ কাঁপালো তৃনমুল কংগ্রেস৷ ১৮ এর নির্বাচনের পর , এই প্রথম বারের মতো বিলোনিয়া রাজপথ কাঁপিয়ে শক্তি প্রদর্শন করলো তৃনমুল কংগ্রেস৷ ২৩ এর নির্বাচনকে পাখির চোখ করে শাসক ও অন্যান্য বিরোধী দলের পাশাপাশি তৃনমুল কংগ্রেসও নেমে পড়লো মাঠে৷


দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিলোনিয়া তৃনমুল কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল আয়োজিত হয় সোমবার দুপুরে৷ বিলোনিয়া এক নং টিলা শ্রমিক স্মৃতি সৌধের সামনে থেকে সংঘটিত হয় বিক্ষোভ মিছিল৷ এই দিনের আয়োজিত বিক্ষোভ মিছিলে কর্মী সমর্থকদের পাশাপাশি সামিল হন পশ্চিম বাংলার প্রাক্তন মন্ত্রী তথা তৃনমুল কংগ্রেসের নেতা রাজীব ব্যানার্জী সহ প্রদেশ তৃনমুল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা৷ তৃনমুল কংগ্রেসের মিছিল ও সভাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের কঠোর নজরদারি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো৷ যাই হোক কোন অপ্রীতিকর ঘটনা


ছাড়াই তৃনমুল কংগ্রেস মিছিল ও সভা সম্পন্ন করতে পারলো বিলোনিয়া তে৷ বিক্ষোভ মিছিলটি এক নং টিলা থেকে শুরু হয়ে, ব্যাঙ্ক রোড, জগন্নাথ বাড়ি রোড, থানা হয়ে বিকে আই কর্নার, গার্লস সুকল রোড , কালিনগর রোড, রাজীব কর্নার হয়ে শেষ হয় এক নং টিলা আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি সৌধের সামনে৷ মিছিল শেষে হয় সভা৷ সভাতে আলোচনা রাখেন , পশ্চিম বাংলার প্রাক্তন মন্ত্রী তথা তৃনমুল কংগ্রেসের নেতা রাজীব ব্যানার্জী সহ প্রদেশ তৃনমুল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক৷ এদিনের আলোচনা সভার বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে , তৃনমুল কংগ্রেসের দলে সামিল হওয়ার আহ্বান জানান৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top