News Flash

  • Home
  • বিদেশ
  • Narendra Modi: আস্থা, স্বচ্ছতা ও সময়োপযোগীতা হল মূল চাবিকাঠি : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: আস্থা, স্বচ্ছতা ও সময়োপযোগীতা হল মূল চাবিকাঠি : প্রধানমন্ত্রী

টোকিও, ২৩ মে (হি.স.): ভারত একটি অন্তর্ভুক্তিমূলক ও নমনীয় ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্কের জন্য কাজ করবে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আস্থা, স্বচ্ছতা এবং সময়োপযোগিতা হল মূল চাবিকাঠি। সোমবার জাপানের রাজধানী টোকিও-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অনুষ্ঠানে যোগ দেন। এদিন মোদী বলেছেন, ভারত একটি অন্তর্ভুক্তিমূলক ও নমনীয় ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্কের জন্য কাজ করবে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, আমেরিকা এবং আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীল সমৃদ্ধিতে অবদান রাখছে জাপান। টোকিও-তে এদিন ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক উন্মোচিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমরা একবিংশ শতাব্দীর অর্থনীতির জন্য নতুন নিয়ম লিখছি।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top