News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘায়েল করল ছেলে
Image

বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘায়েল করল ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ বিশালগড় এর অফিস টিলার বনবিহার এলাকায় শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নেশাগ্রস্ত পুত্রের হাতে আক্রান্ত হয়েছেন পিতা৷ আক্রান্ত পিতাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আক্রান্তের নাম হরি ভূষণপাল৷ অভিযুক্ত কুলাঙ্গার পুত্রের নাম বিশ্বজিৎ পাল৷ এ ব্যাপারে বিশালগড় থানা অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনার  বিবরণ দিয়ে আক্রান্তের স্ত্রী জানান গত বেশ কিছুদিন ধরেই তাদের বড় পুত্র বিশ্বজিৎ পাল নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ঘরে ফিরে এসে নানা কায়দায় অত্যাচার চালিয়ে যাচ্ছে৷ শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ধারালো অস্ত্র দিয়ে সে তার পিতাকে আঘাত করে৷ ধারালো অস্ত্রের আঘাতে হরি ভূষণ পাল নামে ওই ব্যক্তি রক্তাক্ত হন৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অফিস টিলার বনবিহার এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ স্থানীয় সূত্রে জানা যায় বিশ্বজিৎ পাল নামে ওই যুবক বেশ কিছুদিন ধরেই আকন্ঠ মদ্যপান এবং গাজা খেয়ে এলাকায় বিশৃংখল পরিবেশ কায়েম করে চলেছে৷ তাতে এলাকার মানুষজন রীতিমতো অতিষ্ঠ৷ শনিবার দুপুর নাগাদ নিজের বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে কুপিয়ে রক্তাক্ত করেছে৷ এ ধরনের ঘটনাকে সামাজিক অধঃপতনের অন্যতম নজির বলে আখ্যায়িত করেছেন এলাকাবাসী৷ এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখতে এবং এলাকাটিকে নেশা মুক্ত রাখার জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে বিশালগড় থানা পুলিশের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top