News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনগ্রসর শ্রেণীর প্রতি বিজেপির অভিপ্রায় মোটেও ভালো নয় : দিগ্বিজয় সিং
Image

অনগ্রসর শ্রেণীর প্রতি বিজেপির অভিপ্রায় মোটেও ভালো নয় : দিগ্বিজয় সিং

ভোপাল, ২১ মে (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বললেন, অনগ্রসর শ্রেণীর প্রতি বিজেপির অভিপ্রায় মোটেও ভালো নয়। একইসঙ্গে মোদী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দিগ্বিজয় সিং। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিগ্বিজয় সিং বলেছেন, “আমাদের সরকারের শাসনকালে অনগ্রসর শ্রেণীকে ২৭ শতাংশ সংরক্ষণ দিয়েছিলাম আমরা। কিন্তু, তাঁদের প্রতি বিজেপির অভিপ্রায় মোটেও ভালো নয়। তাঁরা সংবিধান অনুসরণ করছে না, কারণ নির্বাচন অনুষ্ঠিত হলে তাঁরা পঞ্চায়েত এবং পৌর কর্পোরেশন থেকে তোলা আদায় করতে পারবে না।”

দিগ্বিজয় সিং আরও বলেছেন, “মুখ্যমন্ত্রী উদযাপন করছেন, অথচ অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ ২৭ শতাংশ থেকে ১৪ শতাংশে নামিয়ে আনায় তাঁর লজ্জিত হওয়া উচিত। মোদী সরকার কেন পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণের জন্য সংশোধনী আনছে না?” দিগ্বিজয়ের কথায়, “সুপ্রিম কোর্ট বলেছে সংরক্ষণ ৫০ শতাংশের বেশি হওয়া উচিত নয়, যার অর্থ আমরা অন্যান্য শ্রেণীর জন্য ১৬ শতাংশ এবং ২০ শতাংশ সংরক্ষণ কমাতে পারি না। আগের ২৭ শতাংশ থেকে অবশিষ্ট ১৪ শতাংশ ওবিসিদের জন্য অবশিষ্ট রয়েছে। এর মানে পঞ্চায়েতে ওবিসি-র অর্ধেক পদ কমে গিয়েছে।”

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top