News Flash

  • Home
  • বাণিজ্য
  • CNG: দিল্লিতে ফের দাম বাড়ল সিএনজি-র, মহার্ঘ্য উত্তর প্রদেশ ও হরিয়ানাতেও
Image

CNG: দিল্লিতে ফের দাম বাড়ল সিএনজি-র, মহার্ঘ্য উত্তর প্রদেশ ও হরিয়ানাতেও

নয়াদিল্লি, ২১ মে (হি.স.): কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)-এর দাম ফের বাড়াল ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল)। কেজি প্রতি ২ টাকা বেড়ে শনিবার দিল্লিতে সিএনজি-র বর্ধিত দাম পৌঁছেছে ৭৫.৬১ টাকায়। নতুন দাম কার্যকর হয়েছে ২১ মে, শনিবার থেকেই। দিল্লির পাশাপাশি এদিন সিএনজি-র দাম বেড়েছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডাতে। হরিয়ানার গুরুগ্রামেও মহার্ঘ্য হয়েছে সিএনজি।

উত্তর প্রদেশের গাজিয়াবাদ, নয়ডা ও গ্রেটার নয়ডায় সিএনজি-র দাম বেড়ে হয়েছে ৭৮.১৭ টাকা। গুরুগ্রামে প্রতি কেজি সিএনজি-র দাম বেড়ে পৌঁছেছে ৮৩.৯৪ টাকা। উত্তর প্রদেশের মুজফ্ফরনগর, মেরঠ ও শামলিতে সিএনজি-র বর্ধিত দাম ৮২.৮৪ টাকা প্রতি কেজি। কানপুর, হামিরপুর ও ফতেহপুরে ৮৭.৪০ টাকা প্রতি কেজি ও রাজস্থানের আজমের, পালি ও রাজসমন্দে সিএনজি-র দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ৮৫.৮৮ টাকা।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top