News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে বন্য হাতির তান্ডব, বাড়ি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি
Image

তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে বন্য হাতির তান্ডব, বাড়ি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বন্যহাতির তাণ্ডবে তেলিয়ামুড়ার কৃষ্ণপুর গ্রামে পাঁচটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে বন্য হাতির দল তেলিয়ামুড়া কৃষ্ণপুর গ্রামে হানা দেয়৷ পরপর পাঁচটি বাড়িতে হানা দিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে বন্য হাতির দল৷ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে কৃষ্ণপুর গ্রাম সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ বন্য হাতির দল বাড়ি ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দিয়েছে৷ প্রচুর ফসল নষ্ট করেছে বলে জানা গেছে৷ স্থানীয় মানুষজন বন্যহাতির দলকে তাড়ানোর জন্য সঙ্ঘবদ্ধ নেন৷ বাজি ফাটিয়ে আগুনের লোক্কা জ্বালিয়ে বন্যহাতির দলকে তাড়ানোর চেষ্টা করা হয়৷ বন্যহাতির তাণ্ডব এর খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা সেখানে ছুটে যান৷ শেষ পর্যন্ত বন্য হাতির দল ওই এলাকা থেকে পালায়৷ বন্যহাতির তাণ্ডব এর খবর পেয়ে শুক্রবার প্রশাসনের কর্মকর্তারা মধ্য কৃষ্ণপুর এলাকায় ছুটে যান৷ প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি তরফে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য আঠারোমুড়া পাহাড় থেকে প্রতিনিয়ত বন্য হাতির দল সমতল এলাকায় নেমে এসে মানুষের বাড়িঘরে ভাঙচুর চালাচ্ছে এবং ফসল নষ্ট করে দিচ্ছে৷ শুধু তাই নয় কৃষকদের গোলার ধান পর্যন্ত খেয়ে নষ্ট করে দিচ্ছে বন্য হাতির দল৷ বন্যহাতির তাণ্ডবে গত কয়েক বছরে বেশ কয়েক জনের প্রাণহানির ঘটনা ঘটেছে৷ বহু মানুষ বন্য হাতির তাণ্ডবে আহত হয়েছেন৷ ফসলহানির ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ বন্যহাতির দলকে তাড়ানোর বিষয়টি রাজ্য বিধানসভা অধিবেশন এ পর্যন্ত উত্থাপিত হয়েছে৷ কিন্তু বন্যহাতির দলকে তাড়নো রীতিমতো কষ্টসাধ্য হয়ে উঠেছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top