News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংগঠনকে চাঙ্গা করতে ময়দানে সাংসদ রেবতী ত্রিপুরা
Image

সংগঠনকে চাঙ্গা করতে ময়দানে সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিজেপি দল তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বিভিন্ন এলাকায় সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব খোল নলচে পাল্টে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছে৷ গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেবকে সরিয়ে আনা হয়েছে৷ বিজেপির প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে আসীন করা হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে রাজ্যের সাংগঠনিক শক্তি মজবুত করার জন্য সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে৷ পাশাপাশি এলাকায় বিভিন্ন জেলার মহকুমা সর্বত্র নেতৃত্ব চিন্তাধারা শুরু করেছে কেন্দ্রীয় নেতৃত্ব৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে পুনরায় ক্ষমতায় আসতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ ধলাই জেলার প্রভারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে সাংসদ রেবতী ত্রিপুরাকে৷ সাংসদ রেবতী ত্রিপুরা ইতিমধ্যেই সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছেন৷ শুক্রবার তিনি ধলাই জেলার বিভিন্ন এলাকা সফর করে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন৷ স্থানীয় শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে বিভিন্ন এলাকা সফর করেছেন৷ সফরকালে সংসদ তথা ধলাই জেলা প্রভারি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া জেলা৷ এই জেলার উন্নয়নে কাজ করতে চায় বিজেপি৷ এই লক্ষ্যকে সামনে রেখেই ব্যাপক কর্মোদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এসব কর্মোদ্যোগ কে সফল করার জন্য এলাকার সর্বস্তরের নেতাকর্মী সমর্থক সহ সকল অংশের মানুষজনের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন তিনি৷আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সংগঠনকে আরো চাঙ্গা করার ওপর গুরুত্ব আরোপ করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বদল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন এটি দলের সিদ্ধান্ত৷ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ কেন্দ্রীয় নেতৃত্তের এই সিদ্ধান্তের ফলে সাংগঠনিক শক্তি আরো বৃদ্ধি পাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top