News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা সুদীপ
Image

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা সুদীপ

আগরতলা, ২০ মে (হি. স.) : বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পরিচালিত বিজেপি জোট সরকারের শাসনে ত্রিপুরায় উন্নয়ন হচ্ছে। তবুও বিপ্লব কুমার দেবের পদত্যাগ করতে হয়েছে, তার কারণ জানতে চেয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরাবাসী ওই প্রশ্নের সদুত্তর পায়নি। তাই আবারও প্রদেশ কংগ্রেস বিজেপির কাছে জানতে চেয়েছে, কী অপরাধে বিপ্লব কুমার দেব পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।  শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাব চেয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, সংগঠন পরিচালনায় ব্যর্থ ব্যক্তিকে সাংবিধানিক প্রধানের দায়িত্ব দেওয়ার প্রয়োজন বুঝতে পারছি না। তাঁর দাবি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি।

এদিন সুদীপ বিদ্রুপের সুরে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন শুধুই একজন বিধায়ক। কিন্তু দেখা যাচ্ছে, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরেও এখনো মুখ্যমন্ত্রীর সুবিধা পেয়ে যাচ্ছেন। তাহলে অন্য বিধায়করা এ ধরনের সুবিধা পাবেন না কেন, প্রশ্ন তুলেন তিনি। তিনি জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর আবাসন কিসের অধিকারে প্রাক্তনের দখলেরয়েছে এখনো। জনগণের করের টাকা দিয়ে কেন মুখ্যমন্ত্রীর সুবিধা ভোগ করছেন বিধায়ক বিপ্লব কুমার দেব, সুর চড়িয়ে বলেন সুদীপ।এদিন সুদীপ রায় বর্মণ ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে দাবি জানান, অবিলম্বে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমস্ত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে অন্যান্য বিধায়কদের ন্যায় নিরাপত্তা দেওয়া হোক। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top