News Flash

  • Home
  • বিদেশ
  • Vaccine : চিনা সংস্থা ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি ভ্যাকসিনকে ছাড়পত্র বিশ্ব
Image

Vaccine : চিনা সংস্থা ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি ভ্যাকসিনকে ছাড়পত্র বিশ্ব

বেজিং, ১৯ মে (হি. স.) : চিনা সংস্থার তৈরি আরও একটি টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এবার ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি কনভিডেসিয়া ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে করোনায় আক্রান্তের ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকার গুণগত মান, ঝুঁকি, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া-প্রভৃতি বিষয় খতিয়ে দেখার পর ক্যানসিনো বায়োলজিক্সের তৈরি ভ্যাককসিনকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করা বলা হয়েছে, জরুরি ভিত্তিতে এই টিকা করোনায় আক্রান্তের শরীরে প্রয়োগ করা যাবে। এই টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্ট অন ইমিউনাইজেশন’ পরীক্ষা করে। পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক। তারা তাদের রিপোর্ট হু-য়ের টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের কাছে পাঠিয়ে দিলে তারা আরও একবার টিকা পরীক্ষার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ক্যানসিনো বায়োলজিক্সের কাছেও তাদের তৈরি টিকার পরীক্ষিত রিপোর্ট পাঠানোর আর্জি জানায়। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কনভিডেসিয়া টিকাকে জরুরি ভিত্তিতে করোনায় আক্রান্তের ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল।

প্রসঙ্গত, প্রথম চিনা সংস্থার তৈরি সাইনোফার্ম টিকাকে ছাড়পত্র দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার সেই দেশের তৈরি আরও একটি টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top