News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh: যোগব্যায়াম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য : রাজনাথ সিং
Image

Rajnath Singh: যোগব্যায়াম ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার আগে বৃহস্পতিবার সকালে দিল্লিতে আন্তর্জাতিক যোগ দিবসের কাউন্টডাউন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে অংশ নেন প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী অজয় ভাটও। অন্যান্যদের সঙ্গে তাঁরা যোগাভ্যাস করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, “যোগব্যায়াম ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য। যোগব্যায়াম আমাদের জীবনে নতুন শক্তি এবং নতুন উদ্যম নিয়ে আসে।”

যোগাভ্যাস কতটা গুরুত্বপূর্ণ, সেই কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেছেন, “আমাদের মনের ব্যাধি দূর করে যোগব্যায়াম। তাছাড়া বর্তমান জীবনে বিষণ্নতা, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ প্রভৃতি রোগের থেকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি।” দৈনন্দিন জীবনে যোগাভ্যাস করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top