News Flash

  • Home
  • বিদেশ
  • North Korea : উত্তর কোরিয়ায় ‘জ্বরে’ মৃত্যু বেড়ে ৬৯, মোট আক্রান্তের সংখ্যা ১.৭২ মিলিয়ন ছাড়িয়েছে
Image

North Korea : উত্তর কোরিয়ায় ‘জ্বরে’ মৃত্যু বেড়ে ৬৯, মোট আক্রান্তের সংখ্যা ১.৭২ মিলিয়ন ছাড়িয়েছে

পিয়ংইয়ং, ১৮ মে (হি.স.): উত্তর কোরিয়ায় জ্বরে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। মোট মৃত্যুর সংখ্যা ৬৯-এ পৌঁছে গিয়েছে, পাশাপাশি আক্রান্তের সংখ্যা বুধবারের মধ্যে ১.৭২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ক্ষোভের সুরে বলেছেন, দেশের আধিকারিকদের অবহেলা এবং অলসতার জন্য দেশে কোভিড প্রাদুর্ভাব এতটা খারাপ হয়েছে।

উত্তর কোরিয়ায় করোনা-সংক্রমণের প্রথম হদিশ মিলেছে গত সপ্তাহে, তারপর মাত্র কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয়েছে ৬৯ জনের ও আক্রান্তের সংখ্যা ১.৭২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। উত্তর কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১.৭২ মিলিয়নেরও বেশি মানুষ জ্বর-এ অসুস্থ। নতুন করে জ্বরে ১৩ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ৬৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৬৩ হাজার ৯১০ জন। কিম ইতিমধ্যেই করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় “পুরো টিমকে সক্রিয় আগ্নেয়গিরির মতো জাগিয়ে তোলার” প্রতিশ্রুতি দিয়েছেন।

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top