News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল কংগ্রেস ও তৃণমূলের মহিলা শাখার
Image

Protest : মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল কংগ্রেস ও তৃণমূলের মহিলা শাখার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হল প্রদেশ মহিলা কংগ্রেস  ও তৃণমূল কংগ্রেস দলের মহিলা শাখা৷ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ এনে এদিন বিক্ষোভে সামিল হয় দুই দলের মহিলা নেতৃত্বরা৷


পার্শবর্তী রাজ্য আসাম বন্যার ফলে  ক্ষতিগ্রস্থ৷ যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে যোগাযোগ ব্যবস্থার৷ সড়ক ও রেল পথে যোগাযোগ বন্ধ হয়ে আছে৷  বহি:রাজ্যের পণ্যবাহী গাড়ি গুলি রাজ্যে প্রবেশ করতে পারছে না৷ ফলে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আরো বেশি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন অনেকেই৷ এদিকে পেট্রোপণ্যের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেধে দেওয়া হয়েছে৷ নির্দিষ্ট গণ্ডির থেকে বেশি পেট্রোল কেউ ক্রয় করতে পারবেন না৷


এদিন তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ ময়দানে বিবেকানন্দের মূর্তির পাদদেশে৷ এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার সুবল ভৌমিক৷ তিনি বলেন, বাম আমল অথবা রাম আমল সাধারণ মানুষের একই অবস্থা৷ রাজ্য সরকারের উচিত সাধারণ মানুষের জন্য সংকটকালীন সময়ে কথা চিন্তা করে দুই থেকে আড়াই মাসের খাদ্য সামগ্রী এবং পেট্রোপণ্য রাজ্যে সঞ্চিত রাখা৷ কিন্তু বিগত আমলেও সাধারণ মানুষের কথা চিন্তা করেনি সরকার বর্তমানেও একই অবস্থা৷ এমনই অভিযোগ সুবল ভৌমিকের৷ যতদিন পর্যন্ত রাজ্যের সাধারণ মানুষের দাবিগুলো পূরণ হবে না ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তৃণমূল রাজ্য কনভেনার৷


অপরদিকে প্রদেশ  মহিলা কংগ্রেসের উদ্যোগে এদিন কংগ্রেস ভবনের সামনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ এদিন মহিলা কংগ্রেস প্রতিনিধিরা জানান, প্রতিনিয়ত ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে৷ সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে৷

Releated Posts

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top