News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ৩৬ জন
Image

Accident: যমুনা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ৩৬ জন

মথুরা, ১৮ মে (হি.স.): উত্তর প্রদেশের মথুরা জেলায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন পুণ্যার্থী। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ধাক্কা মারে ট্রাকে। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাজনার কাছে।

পুলিশ সুপার (গ্রামীণ) শ্রীশ চন্দ্র জানিয়েছেন, দিল্লির শাহাদারা এলাকা থেকে পুণ্যার্থীদের নিয়ে যাওয়া বাসটি নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাকে ধাক্কা মারে। বৃন্দাবন থেকে ফিরছিলেন বাসের যাত্রীরা। সংঘর্ষের জেরে বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনে বসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়েছেন। মৃতদের নাম-শাহাদারার র্যাম নগরের বাসিন্দা মানক চন্দ্র (৫৫), মানসরোবর পার্কার বাসিন্দা সুভাষ চন্দ্র শর্মা (৬০), এবং হাথরাস জেলার গুবারির বাসিন্দা হরপাল সিং। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top