News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Congress : ১৭ দফা দাবী আদায়ে গৌরনগর ব্লকে কংগ্রেসের ডেপুটেশন
Image

Congress : ১৭ দফা দাবী আদায়ে গৌরনগর ব্লকে কংগ্রেসের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ প্রবল ঝড় বৃষ্টি উপেক্ষা করে কৈলাশহর জেলা কংগ্রেসের উদ্যোগে ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে গৌরনগর আরডি ব্লকের ভিডিও কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷  মঙ্গলবার দুপুরে কৈলাশহর জেলা কংগ্রেস উদ্যোগে গৌরনগর আর ডি ব্লকের বিডিওর কাছে ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন প্রদান করা হয়৷  

ডেপুটেশনের মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো রেগার মজুরি ৩৪০ টাকা করতে হবে,পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে,জীবনদায়ী ঔষধ এর মূল্যবৃদ্ধির রাস করতে হবে,  কৈলাশহর রাঙ্গাউটি টু ডাকবাংলা পর্যন্ত  দ্রুত রাস্তা সংস্কার করতে হবে, টিলাবাজার থেকে বাবুর বাজার রাস্তা সংস্কার করতে হবে, কৈলাশহর টু জেলা হাসপাতাল পর্যন্ত রাস্তা সংস্কার করতে হবে, রাস্তার পাশের অবৈধ দোকান উচ্ছেদ করতে হবে,কৈলাশহর জেলা হাসপাতালের সামনে অবৈধ দোকান উচ্ছেদ করতে হবে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত গুলির সাথে বিমাতৃসুলভ আচারণ বন্ধ করতে হবে,বিদ্যুতের লোডশেডিং বন্ধ করতে হবে৷ এই সমস্ত দাবি নিয়ে কৈলাশহর জেলা কংগ্রেস বিশাল মিছিল করে গৌরনগর আর ডি ব্লকের বিডিওর  কাছে জমা দেন৷

উল্লেখ্য যে এই ডেপুটেশনের কপি জেলাশাসক মহকুমা শাসক বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হবে৷ এই সমস্ত দাবিগুলি অতিসত্বর পূরণ করা না হলে কৈলাশহর জেলা কংগ্রেস আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷ আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাশহর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সম্পাদক  রুদ্রেন্দু ভট্টাচার্যী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য চন্দ্রশেখর সিনহা উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক অহিদুজ্জামান উপস্থিত  প্রদেশ কংগ্রেস সভাপতি বীর জিৎ সিনহা, ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্পাদক রেনু মিয়া কৈলাশহর ব্লক কংগ্রেস সভাপতি আশীষ সেনগুপ্ত সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ৷

এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য-সদস্যাগণ৷ আজকের এই ডেপুটেশনে  হাজার হাজার  মানুষের সমাগম লক্ষ করা গেছে৷

Releated Posts

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top