News Flash

  • Home
  • প্রধান খবর
  • লুম্বিনীতে মোদী ও বাহাদুরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক, মোট ৬টি চুক্তি স্বাক্ষরিত
Image

লুম্বিনীতে মোদী ও বাহাদুরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক, মোট ৬টি চুক্তি স্বাক্ষরিত

লুম্বিনী, ১৬ মে (হি.স.): নেপালের লুম্বিনিতে সে দেশের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লুম্বিনীর দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও নেপালের মধ্যে মোট ৬টি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরিত ও বিনিময় হয়েছে। ভারত ও নেপাল দুই প্রতিবেশী দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এদিন আলোচনা হয়েছে।

লুম্বিনীতে সংক্ষিপ্ত সফরের মধ্যেই জলবিদ্যুৎ, উন্নয়ন এবং যোগাযোগ-সহ একাধিক ক্ষেত্রে ভারত-নেপাল সহযোগিতা প্রসারিত করতে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোট ৬টি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরিত ও বিনিময় হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের সময় মোদী ও দেউবা ভারত ও নেপালের মধ্যে ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও নিবিড় করার লক্ষ্যে মতবিনিময় করেছেন।

যে ৬টি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরিত ও বিনিময় হয়েছে, সেগুলি হল- প্রথমত, বৌদ্ধ অধ্যয়নের জন্য ডঃ আম্বেদকর চেয়ার প্রতিষ্ঠার বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন্স এবং লুম্বিনী বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক। দ্বিতীয়ত, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস এবং সিএনএএস, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইসিসির চেয়ার অফ ইন্ডিয়ান স্টাডিজ প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারক। তৃতীয়ত, ইন্ডিয়ান স্টাডিজের আইসিসির চেয়ার প্রতিষ্ঠার বিষয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন্স এবং কাঠমান্ডু ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক। চতুর্থত, নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয় এবং ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ-এর মধ্যে সমঝোতা স্মারক। পঞ্চমত, কাঠমান্ডু ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির মধ্যে চুক্তিপত্র। ষষ্ঠ, অরুণ ৪ প্রকল্পের উন্নয়ন ও বাস্তবায়নের জন্য এসজেভিএন লিমিটেড এবং নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) মধ্যে চুক্তি।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / কাকলি

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top