News Flash

  • Home
  • দিনের খবর
  • ED : পূজা সিঙ্ঘাল মামলায় প্রাক্তন জেএমএম নেতাকে জিজ্ঞাসাবাদ ইডি-র
Image

ED : পূজা সিঙ্ঘাল মামলায় প্রাক্তন জেএমএম নেতাকে জিজ্ঞাসাবাদ ইডি-র

রাঁচি, ১৫ মে (হি.স.) : আর্থিক তছরূপের অভিযোগে ঝাড়খণ্ড সরকারের ধৃত আইএএস আধিকারিক পূজা সিঙ্ঘাল মামলায় রবিবার রাঁচিতে জোনাল অফিসে প্রাক্তন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) কোষাধ্যক্ষ রবি কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেজরিওয়ালকে একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

২০২১ সালের অক্টোবরে রাঁচি পুলিশে জেএমএম বিধায়ক রামদাস সোরেনের অভিযোগে রবি কেজরিওয়ালের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত হয়েছিল। দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ইডি সূত্রে জানা গেছে, পূজা সিঙ্ঘাল এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমিত কুমারের ইডি রিমান্ড আগামীকাল সোমবার শেষ হবে। এছাড়াও কয়েকজন জেলা খনির আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করবে ইডি।


পূজা সিঙ্ঘাল খনি ও ভূতত্ত্ব বিভাগের সচিব এবং ঝাড়খন্ড রাজ্য খনিজ উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের (জেএসএমডিসি) উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে রাজ্যের খুন্তি জেলার ডেপুটি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গত ১১ মে ইডি তাকে গ্রেফতার করেছিল এবং ১২ মে ঝাড়খণ্ড সরকার তাকে বরখাস্ত করেছিল। এর আগে ইডি তার স্বামী অভিষেক ঝা-এর মালিকানাধীন রাঁচির পালস হাসপাতালেও অভিযান চালিয়েছিল।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top