News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে ক্রিকেট : রাহুল, রাজদ্বীপের হাত ধরে সহজ জয় কসমোপলিটনের
Image

শান্তিরবাজারে ক্রিকেট : রাহুল, রাজদ্বীপের হাত ধরে সহজ জয় কসমোপলিটনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। রাহুল হুসেনের ঝড়ো শতরান। পাশাপাশি রাজদ্বীপ দত্ত-‌র অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয় পেলো কসমোপলিটন ক্লাব। ৪৯ রানে পরাজিত করলো ব্রু জোয়াইন মথৌ দলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। শনিবার বাইখোড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব নির্ধারিত ৩৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে। দলের পক্ষে রাহুল হুসেন ৯৩ বল খেলে ১৭ টি বাউন্ডারির সাহায্যে ১০৪, রাজদ্বীপ দত্ত ৩২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, জনক রিয়াং ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ এবং সুমিত ত্রিপুরা ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। ব্রু জোয়াইন মথৌ দলের পক্ষে প্রদীপ দেববর্মা (‌৪/‌৪৫), ‌ইভান চন্দ্র রিয়াং (‌৩/‌৫৯) এবং মার্কিন রিয়াং (‌২/‌৩২) সফল বোলার।‌ ‌জবাবে খেলতে নেমে রাজদ্বীপ দত্ত-‌র (‌৫/‌৩৭) বিধ্বংসী বোলিংয়ে ১৭৯ রানে গুটিয়ে যায় ব্রু জোয়াইন মথৌ দল। দলের পক্ষে রামকিশোর রিয়াং ৩৪ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌৭১, উমেশ রিয়াং ৫১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮,মার্কিন রিয়াং ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং বীতেন্দ্র রিয়াং ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। কসমোপলিটন ক্লাবের পক্ষে রাজদ্বীপ ছাড়া প্রীতম মজুমদার (‌৩/‌৪৩) সফল বোলার।‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top