News Flash

  • Home
  • বিদেশ
  • উত্তর কোরিয়ায় ‘জ্বরে’ মৃত্যু ৬ জনের, কোভিড প্রাণ নিতেই আইসোলেশনে অসংখ্য মানুষ
Image

উত্তর কোরিয়ায় ‘জ্বরে’ মৃত্যু ৬ জনের, কোভিড প্রাণ নিতেই আইসোলেশনে অসংখ্য মানুষ

পিয়ংইয়ং, ১৩ মে (হি.স.): প্রথম কোভিড-আক্রান্তের হদিশ পাওয়ার পরই জ্বরে ৬ জনের মৃত্যু হয়েছে উত্তর কোরিয়ায়। শুক্রবার উত্তর কোরিয়া কোভিডে মৃত্যুর বিষয়টি নিশ্চিতও করেছে। জানানো হয়েছে, ভয়ঙ্করভাবে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে এই ‘জ্বর’, আর তাই অসংখ্য মানুষকে আইসোলেশন রাখা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ৬ জনের মৃত্যু হয়েছে জ্বরে, তাঁদের মধ্যে একজনের শরীরে ওমিক্রনের বিএ.২ প্রজাতির হদিশ মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় ২৫ লক্ষ মানুষ এখনও টিকা নেননি, ফলে করোনা-সংক্রমণ বাড়তে থাকলে বিপর্যস্ত হতে পারে উত্তর কোরিয়ায় স্বাস্থ্য কাঠামো।

এদিকে, কোভিডের ভয়ে মাস্ক পরা শুরু করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। মহামারী শুরু হওয়ার পর এই প্রথমবার জাতীয় টেলিভিশনে মাস্ক পরতে দেখা গিয়েছে কিমকে, জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। উত্তর কোরিয়ায় প্রথম করোনা-সংক্রমণের হদিশ পাওয়ার পরই লকডাউনের ঘোষণা করেছিলেন কিম।

Releated Posts

বাণিজ্য, পরিকাঠামো ও উদ্ভাবনে ভারত-সুইজারল্যান্ড সম্পর্ক আরও গভীর

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): টেকসই পরিকাঠামো, তরুণ পেশাজীবীদের বিনিময়, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও উদ্যোগপতি তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Oct 5, 2026

বাংলাদেশে গুরুতর সাংবিধানিক সংকট চলছে: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জেনেভা, ৫ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশ বর্তমানে একটি ‘গুরুতর সাংবিধানিক সংকটের’ মধ্য দিয়ে যাচ্ছে বলে দাবি করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 5, 2026

ইরানের পেট্রোলিয়ামমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে হামিদ বোভার্দ

তেহরান, ৫ অক্টোবর (আইএএনএস): ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top