News Flash

Image

Accident : চলন্ত বাইক থেকে পড়ে আহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ বিশালগড় থানার চেলিখলার লাড়ুবাড়ি এলাকায় চলন্ত বাইকের পেছন থেকে ছিটকে পড়ে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত ব্যক্তির নাম জীবন দেবনাথ৷ তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়৷ বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন৷

বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তি হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা গেছে বাইকটি দ্রুতবেগে চলছিল৷ দ্রুত বেগে চলা বাইকে বসে নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেননি জীবন দেবনাথ নামে বছর চল্লিশের ওই ব্যক্তি৷ সে কারণেই চলন্ত বাইকের পেছন থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর ভাবে আহত হয়েছেন৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top