News Flash

Image

Arrested : মাকে মারধর, গ্রেফতার ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ উদয়পুরের চন্দ্রপুরে ২৭ বছরের এক যুবতীকে বিয়ে করে ঘরে তোলার চেষ্টা করে ২২ বছরের যুবক৷ ২৭ বছরের যুবতীকে ২২ বছরের যুবক ঘরে তোলার চেষ্টা করলে তার মা বাধা দেন৷ তাতে ক্ষুব্দ হয়ে গুণধর পুত্র মাকে প্রচণ্ড মারধোর করে৷ আক্রান্ত মা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন৷

ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে অভিযুক্ত গুণধর পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে৷ ২৭ বছরের ওই যুবতীকে পুলিশ থানায় নিয়ে আসে৷ অবশ্য তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ গর্ভধারিনী মাকে মারধর করার দায়ে অভিযুক্ত পুত্র বিজন দেকে গ্রেপ্তার করেছে আর কে পুর  থানার পুলিশ৷ তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে স্থানীয় এলাকায় এ ধরনের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ সামাজিকভাবেও এ ধরনের কার্যকলাপ এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top