News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সভাপতির পদ নিয়ে মেবার ও এনসিতে বিরোধের জের ভাঙনের মুখে আইপিএফটি
Image

সভাপতির পদ নিয়ে মেবার ও এনসিতে বিরোধের জের ভাঙনের মুখে আইপিএফটি

আগরতলা, ১২ মে : ভাঙছে আইপিএফটি। বর্তমান শাসক জোট শরিক এই দলের তিপরা মথায় বিলীন হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, দলের দুই শীর্ষ নেতা এন সি দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়ার মধ্যে বিরোধ চরমে পৌছেছে।

আইপিএফটির প্রাক্তন সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়ার নেতৃত্বে দলের বর্তমান রাজ্য কমিটিকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন৷ পাশাপাশি দলের অন্তর্কোন্দলকে তিনি প্রকাশ্যে এনেছেন৷ এনসি দেববর্মার বক্তব্যকে বিরোধীতা করে মেবার কুমার জমাতিয়ার বক্তব্য, দলের অন্যতম প্রধান ও প্রবীণ নেতা শ্রী দেববর্মার ভূমিকা ‘সন্দেহজনক’৷ তিনি এন সি দেববর্মার বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, এমন একটি সময়ে পার্টিকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে যখন দলকে পুনরুজ্জীবনের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন৷

বুধবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা বলেছেন, নির্বাচন প্রক্রিয়ায় কিছু অসঙ্গতির কারণে আমরা নতুন রাজ্য কমিটিকে অবৈধ ঘোষণা করছি৷ তাই আগামী ১২ মে কেন্দ্রীয় কমিটির সদস্যদের নতুন সভা আহ্বান করছি৷

শ্রী দেববর্মার বক্তব্যে বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, গত ৩ এপ্রিল তাঁর উপস্থিতিতে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছিল৷ এনসি দেববর্মা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং মেবার কুমার জমাতিয়া অভ্যন্তরীণ নির্বাচনে তাঁকে পরাজিত করে দলের সভাপতি হন৷ সম্মানের সঙ্গে এনসি দেববর্মাকে উপদেষ্টা কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছিল৷ কিন্তু, কয়েক মাসের মধ্যেই বর্তমান রাজ্য কমিটির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন এন সি দেববর্মা৷

এই বিষয়ে আইপিএফটি-র বর্তমান সভাপতি মেবার কুমার জমাতিয়া বলেন, এনসি দেববর্মার আচরণ খুবই দুর্ভাগ্যজনক৷ গত ৩ এপ্রিল তাঁর উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ রাজ্য সম্মেলনে ৩৪ টি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ মেবারের দাবি, এন সি দেববর্মা থেকে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে আমি জিতেছি৷ তিনি প্রবীণ নেতা এবং আমরা সবাই তাঁকে সম্মান করি৷ কিন্তু শুধুমাত্র আইপিএফটি সভাপতির পদ ধরে রাখার জন্য এই ধরনের আচরণ দুর্ভাগ্যজনক৷

মেবার কুমার জমাতিয়ার সাফ কথা, আগামী ১২ মে এন সি দেববর্মার আহুত সভা সম্পূর্ণ অবৈধ এবং আইপিএফটি-এর নির্বাচিত রাজ্য কমিটির পক্ষ থেকে ওই সভার জন্য কোনও অনুমোদন নেই৷ মেবারের দাবি, নতুন রাজ্য কমিটি গঠনের পরেও আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছি এবং দলের প্রতিটি সিদ্ধান্ত তাঁর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে৷

তবে দলের অভ্যন্তরীণ কোন্দল নানাভাবে ক্ষোভের জন্ম দিয়েছে৷ দলের এক প্রবীণ নেতা বলেন, আমাদের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে৷ তিপরা মথা তথা এডিসি এর শাসক দল আমাদের সমর্থন ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এবং আমাদের মিত্র বিজেপিও ভাঙন ঘটানোর চেষ্টায় রয়েছে৷ এই মুহুর্তে যেখানে আমাদের নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সেখানে আমরা দলের মধ্যে বিরোধের ঢেউ দেখতে পাচ্ছি৷

Releated Posts

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top