News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide : তেলিয়ামুড়ায় এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Suicide : তেলিয়ামুড়ায় এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷  তেলিয়ামুড়া থানার গামাই বাড়ি বৈশ্য টিলায় এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম বিশ্বজিৎ চৌধুরী৷ বাড়ির কিছু দূরে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ বুধবার সকালে দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ জানা যায় অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণ কারীরা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন ঐ গাছের মধ্যে ঝুলন্ত দেহটি দেখতে পান৷ ঝুলন্ত দেহ টি দেখতে পেয়ে প্রাতঃভ্রমণকারীরা তার বাড়িতে খবর দেন৷ খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে আসেন৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে গিয়ে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷

স্থানীয় সূত্রে জানা গেছে বিশ্বজিৎ চৌধুরী নামে ওই ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল৷ ঋণের টাকা ফেরত দিতে না পেরে শেষ পর্যন্ত ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এদিকে ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড জোলাইবাড়ি, শিলাবৃষ্টি ও গাছ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

জোলাইবাড়ি, ২৮ এপ্রিল:মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকার উত্তর জোলাইবাড়ি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top