News Flash

  • Home
  • দিনের খবর
  • Mask : করোনার সতর্ক রয়েছে রাজ্য, নিয়মিত মাস্ক পরার অনুরোধ, টিকাকরণ বাড়াতে নির্দেশ মমতার
Image

Mask : করোনার সতর্ক রয়েছে রাজ্য, নিয়মিত মাস্ক পরার অনুরোধ, টিকাকরণ বাড়াতে নির্দেশ মমতার

কলকাতা, ১১ মে (হি.স.): নবান্ন থেকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, আমরা মোটামুটি করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। আপাতত করোনা নিয়ন্ত্রণে আছে। তবে সকলকে মাস্ক পরতে অনুরোধ করব। এখনও ভয় পাওয়ার কোনও কারণ নেই হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের পরিষেবা রয়েছে। তাই চিন্তা করার কিছু নেই।

এ ছাড়া রাজ্যে করোনার টিকাকরণের বিষয়টি নিয়েও এ দিন বিস্তারিত মত প্রকাশ করেন মমতা। তিনি বলেন, এখনও কয়েকটি জেলায় টিককারণের পরিমাণ কম রয়েছে। সেই নিয়ে উষ্মা প্রকাশ করেন মমতা। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ ও হাওড়া জেলায় প্রথম ডোজের পরিমাণ কেন কম, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া টিকার দ্বিতীয় ডোজ মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম জেলায় অত্যাধিক কম, সেই কারণে ক্ষোভ প্রকাশ করেন মমতা। জেলাগুলিতে যাতে টিকাকরণের ডোজ যথেষ্ট পরিমাণে হয়, সে বিষয়ে সতর্ক হওয়ার নির্দেশ দেন।

করোনা সংক্রমণের পরিমাণ দেশের কয়েকটি প্রান্তে সামান্য বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে উদ্বেগের বিষয় নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারও। তবে সংক্রমণ কমে যাওয়া, একাধিক পর্যায়ে করোনা সংক্রান্ত বিধিনিষেধ উঠে যাওয়ায় অনেকক্ষেত্রেই মাস্ক পরার প্রবণতা অনেকটা কমে গিয়েছে। সেই দিকেই নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top