News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Amit Shah : অসম দেশের ‘হেল্থ হাব’-এ রূপান্তরিত হবে, দ্বিতীয় মেয়াদের বিজেপি জোট সরকারের প্ৰথম বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানে অমিত শাহ‘কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার প্রচণ্ড উদ্যমে বহুদূর এগিয়ে যাবে অসম’
Image

Amit Shah : অসম দেশের ‘হেল্থ হাব’-এ রূপান্তরিত হবে, দ্বিতীয় মেয়াদের বিজেপি জোট সরকারের প্ৰথম বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানে অমিত শাহ‘কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার প্রচণ্ড উদ্যমে বহুদূর এগিয়ে যাবে অসম’

গুয়াহাটি, ১০ মে (হি.স.) : অসম দেশের ‘হেল্থ হাব’-এ রূপান্তরিত হবে। দ্বিতীয় মেয়াদের বিজেপি জোট সরকারের প্ৰথম বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলের সর্বভারতীয় নেতা অমিত শাহ।

আজ মঙ্গলবার খানাপাড়ায় পশু মহাবিদ্যালয় ময়দানে দলের সহস্রাধিক কার্যকর্তার উপস্থিতিতে দ্বিতীয় মেয়াদের হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন বিজেপি জোট সরকারের প্ৰথম বৰ্ষপূৰ্তি অনুষ্ঠানে উদাত্ত ভাষণ দিচ্ছিলেন দলের সর্বভারতীয় নেতা অমিত শাহ। সভামঞ্চে কেন্দ্ৰীয় বন্দর, জাহাজ, জলপরিবহণ এবং আয়ুষ দফতরের ক্যাবিনেট মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল তথা অসমের প্রথম মেয়াদের বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্ৰীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি, দলের প্রদেশ সভাপতি ভবেশ কলিতা, অসমে দলের কেন্দ্রীয় প্রভারী বৈজয়ন্তজয় পাণ্ডা, প্রদেশ বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীভূষণ শর্মা, উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক সাধারণ সম্পাদক অজয় জামুয়াল, সাংসদ পল্লবলোচন দাস, সংসদ কুইন ওঝা, দুই শরিক দলের সভাপতি অগপর অতুল বরা ও ইউপিপিএল-এর সভাপতি প্রমোদ বড়ো, রাজ্যের মন্ত্রীবর্গকে বসিয়ে হাজারো দলীয় কার্যকর্তাকে সংগঠনের কাজে উদ্বুদ্ধ করতে ভাষণ দিয়েছেন অমিত। তিনি কেন্দ্রে নরেন্দ্র মোদী এবং রাজ্য হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে দেশ তথা অসমে উন্নয়নের ধারা বইছে বলে নানা তথ্য তুলে বক্তব্য পেশ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রীর দৃঢ় বিশ্বাস, সর্বানন্দ সনোয়াল এবং মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার প্রচণ্ড উদ্যমে অসম বহুদূর এগিয়ে যাবে। প্রদত্ত ভাষণে অমিত শাহ হিমন্তবিশ্ব শর্মা সরকারের এক বছরের কার্যকালে অসমকে পরিবর্তনের বিভিন্ন প্ৰকল্প বাস্তবায়িত হচ্ছে বলে সে সবের খতিয়ান তুলে ধরেছেন। এছাড়া বলেন, আন্দোলন, হিংসার পরিবরিতে এখন কেবল শান্তি আর শান্তির বাতায়ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন সত্ৰের ভূমি বেদখলকারীদের কবল থেকে মুক্ত করতে রাজ্য সরকার সক্ষম হয়েছে। গত এক বছরে ১০ হাজার ৭০০ বিঘা ভূমি বেদখলমুক্ত করার মতো দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য মুখ্যমন্ত্ৰীর ভূয়সী প্ৰশংসা করেছেন শাহ।

অন্যদিকে, কোভিড ম্যানেজমেন্টে সফল হওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। বলেন, কোভিডকালে দেড় কোটি নাগরিককে বিনামূল্যে দুবছরের চাল প্ৰদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে এক বছরের কাৰ্যকালে অসমে উন্নয়নের ধারা বইছে বলে তিনি জানান, ৯ হাজারের বেশি উগ্রপন্থী মূলস্রোতে ফিরে আসায় রাজ্যে শান্তির পরিবেশ গড়ে উঠেছে। এছাড়া গত ৬ বছরে কোনও বাংলাদেশির অনুপ্ৰবেশও হয়নি বলে দাবি করেছেন অমিত শাহ।

স্বাস্থ্যক্ষেত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্ৰী বলেন, অসমের প্রত্যেক জেলায় একটি করে ম্যাডিকেল কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। অসম দেশের অন্যতম হেলথ হাব-এ রূপান্তরিত হবে। এছাড়া অসমে সদ্য-অনুষ্ঠিত উপ-নিৰ্বাচনের পাশাপাশি পুরপর্ষদ ও গুয়াহাটি পুর নিগম নিৰ্বাচনে বিজেপির বিজয় ধ্বজা অক্ষুণ্ণ রাখায় অসমের জনতাকে অফুরন্ত ধন্যবাদ জানান তিনি।

আজকের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল প্রমুখ।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top