News Flash

  • Home
  • বিনোদন
  • Kareena Kapoor : ছবির শ্যুটিংয়ে দার্জিলিংয়ে করিনা, থাকতে পারেন বেশ কিছু দিন
Image

Kareena Kapoor : ছবির শ্যুটিংয়ে দার্জিলিংয়ে করিনা, থাকতে পারেন বেশ কিছু দিন

দার্জিলিং, ১০ মে (হি.স.): ছবির শ্যুটিংয়ে জন্য মঙ্গলবার দার্জিলিংয়ের পাহাড়ে এলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। দুই ছেলেকে সঙ্গে নিয়ে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দর থেকে নেমে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। ছিল সিআইএসএফ-এর কড়া নিরাপত্তা। সুজয় ঘোষের পরিচালনায় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের জন্য নির্মাণ করা হচ্ছে এই ছবিটি। এই ছবিটির জন্য আগামী ২৮ মে পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ে শুটিং চলবে বলে সূত্রের খবর। একটি গোয়েন্দা গল্প অবলম্বনে ছবিটি তৈরি হবে। গোয়েন্দা কাহিনী ‘ডিভোশন’ নামে এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করবেন করিনা। ছবিতে করিনা ছাড়াও অভিনয় করবেন জয়দীপ অহলাওয়াট, বিজয় কুমার-সহ আরও অনেকে। তাঁরাও নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছেন কালিম্পংয়ের লাভাতে।

পাহাড়ে এই ছবির শ্যুটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও নেওয়া হয়েছে। একথা জানিয়েছেন ছবিটির লাইন প্রোডিউসার চৈতালি বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, আগামীকাল লাভাতে প্রথম শুটিং শুরু করবেন করিনা। টানা এক সপ্তাহ ধরে এখানে শুটিং চলবে। এরপর যাবেন দার্জিলিংয়ে। সেখানে ছয় দিন শ্যুটিং হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top