News Flash

  • Home
  • দেশ
  • Protest : রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ, রাস্তায় উনুন জ্বেলে লুচি ভাজলেন তৃণমূল কাউন্সিলর
Image

Protest : রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদ, রাস্তায় উনুন জ্বেলে লুচি ভাজলেন তৃণমূল কাউন্সিলর

উত্তর ২৪ পরগণা, ৮ মে (হি.স.) : রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। ইতিহাসে প্রথমবার রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকা পেরিয়ে গেছে। আরও বেড়েছে আমজনতার পকেটে টান। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম হাজারের গণ্ডি পার করায় অভিনব প্রতিবাদ কামারহাটির তৃণমূল কাউন্সিলর।

রবিবার সকালে বেলঘরিয়া-নীলগঞ্জ রোডের ওপর উনুন জ্বেলে লুচি ভেজে এলাকায় বিলি করলেন ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। নিম্নবিত্তদের বাড়ি বাড়ি ঘুরে বিলি করলেন ঘুঁটে-কয়লা। এলপিজি-র দাম বাড়ায় পকেটে টান সাধারণ মানুষের। সেই কারণে বিকল্প জ্বালানির ব্যবস্থা করা হচ্ছে, দাবি তৃণমূল কাউন্সিলরের।

প্রসঙ্গত, ইতিহাসে প্রথমবার ভারতে রান্নার গ্যাসের দাম ১ হাজার টাকা পেরিয়ে গেল। ভারতে রান্নার গ্যাসের দামে সর্বকালীন রেকর্ড হল। আরও একবার একধাক্কায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়নো হয়েছে ৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। এই নিয়ে গত দেড় মাসে ১০০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম।।

গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩০০ টাকারও বেশি। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময়, ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। এবার ভোট মিটে যেতেই, ৫৮ দিনের মধ্যে দু’দফায় রান্নার গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। একদিকে পেট্রোল-ডিজেলের সর্বকালীন দাম, তার জেরে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিসে হাত ছোঁয়ানো মুশকিল। আয় কার্যত একই জায়গায় দাঁড়িয়ে আছে, ব্যায় হু-হু করে বাড়ছে।

Releated Posts

তেজপুর বিশ্ববিদ্যালয়ে তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিতে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন পড়ুয়া ও গবেষকরা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): তেজপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে গঠিত বিধিবদ্ধ তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশে বিলম্বের অভিযোগ তুলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top