News Flash

  • Home
  • খেলা
  • স্বরাব, আজদুর জুটির দুর্দান্ত ব্যাটিং, লংতরাই ভ্যালীকে হারালো ধর্মনগর
Image

স্বরাব, আজদুর জুটির দুর্দান্ত ব্যাটিং, লংতরাই ভ্যালীকে হারালো ধর্মনগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।। দুর্দান্ত জয় পেয়েছে ধর্মনগর। হারিয়েছে লংতরাই ভ্যালি মহকুমা দলকে। সিনিয়র রাজ্য ক্রিকেট আসরে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে দারুণ সূচনা ধর্মনগর মহকুমা ক্রিকেট দলের। লংতরাই ভ্যালির ব্যাটসম্যানদের বিশেষ করে মিডল ও টেল এন্ডারদের ব্যাটিং ব্যর্থতাই তাদের হারের কারণ। কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে সকাল ন’টায় ম্যাচ শুরুতে  লংরতরাই ভ্যালি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রারম্ভিক ব্যাটসম্যানদের কিছুটা সফলতায় দলীয় স্কোর শতরান পার হয়। ৩২.২ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে লংতরাই ভ্যালি ১২৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে অমিত দাস এবং সুদর্শন দাস ২১ করে রান সংগ্রহ করলেও অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৯ রান-ই স্কোরকার্ডে সর্বোচ্চ বলা যায়। ধর্মনগরের অমল দাস ২৩ রানে চারটি এবং স্বরাব সাহানি ও সঞ্জয় শর্মা তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ধর্মনগর ২১.২ ওভার খেলে বিশেষ করে আজাদুর রহমান এবং স্বরাব সাহানি জুটির অনবদ্য অপরাজিত ব্যাটিংয়ের সৌজন্যে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তিন উইকেট হারিয়ে ধর্মনগর জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। স্বরাব ৪৪ রানে এবং আজাদুর রহমান ৩৬ রানে অপরাজিত ছিলেন।সায়ন্তন দেবনাথও সংগ্রহ করেছে ২৩ রান। স্বরাব সাহানি ৪৩ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৪৪ রান সংগ্রহ করে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে। লংতরাই ভ্যালির কাজল সূত্রধর, রিন্টু চাকমা ও কৃতি কিষান চাকমা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top