News Flash

  • Home
  • খেলা
  • ইন্দ্রজিতের সেঞ্চুরি, চিরঞ্জিবের ৫ উইকেট, দুই ভাইয়ের সৌজন্যেই মোহনপুর জয়ী
Image

ইন্দ্রজিতের সেঞ্চুরি, চিরঞ্জিবের ৫ উইকেট, দুই ভাইয়ের সৌজন্যেই মোহনপুর জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।। বড় ভাই ইন্দ্রজিতের ব্যাটে সেঞ্চুরি, ছোট ভাই চিরঞ্জীবের হাতে দুর্দান্ত বোলিং – দেবনাথ ভাতৃদ্বয়ের অনবদ্য পারফরম্যান্সে দুরন্ত জয় মোহনপুরের। টিসিএ আয়োজিত সিনিয়র লীগ রাজ্য ক্রিকেটে মোহনপুর ২১০ রানের বিশাল ব্যবধানে খোয়াইকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে মোহনপুর চারদলীয় গ্রুপ লিগে একধাপ উঁচুতে উঠে এসেছে। মোহনপুর মাঠে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে মোহনপুর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার চুটিয়ে খেলে। সবকটি উইকেট হারিয়ে মোহনপুর ৩২২ রানের বিশাল স্কোর দাঁড় করায়। দলের পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ টেল এন্ডারে নেমে ৪৮টি বল খেলে ৬টি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১০ রান করে সংগ্রহ করে। এছাড়া, সমীর দেববর্মার ৫৮ রান, রাহুল সরকারের ২৮ ও শ্রীদাম পালের ২৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। খোয়াই-এর দেবজিত পাল তিনটি এবং সুরজিৎ কর্মকার ও সুজিত চন্দ্র দেব দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে খোয়াই ৩৪.২ ওভার খেলে ১১২ রানে ইনিংস শেষ করে দিতে বাধ্য হয়। একদিকে চিরঞ্জীব দেবনাথ ও অপরদিকে অজয় সরকারের বিধ্বংসী বোলিং দাপটে খোয়াই বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি। ওপেনার প্রশান্ত দাসের সর্বাধিক ২৯ এবং নিশিকান্ত দেবনাথের অপরাজিত ২৫ রান উল্লেখযোগ্য। মোহনপুরের চিরঞ্জীব ২৪ রানে পাঁচ উইকেট দখল করে দলকে জয়ী করার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, অজয় সরকার পেয়েছে দুটি উইকেট ১৩ রানের বিনিময়ে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top