News Flash

  • Home
  • খেলা
  • বাধারঘাটে স্পোর্টস ক্লাইম্বিং শিবির সম্পন্ন
Image

বাধারঘাটে স্পোর্টস ক্লাইম্বিং শিবির সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ৭ই মে।। শনিবার চারদিন ব্যাপী রাজ্য ভিত্তিক আবাসিক স্পোর্ট ক্লাইম্বিং প্রশিক্ষন শিবিরের সমাপ্তি হল বাঁধারঘাটের ক্লাইম্বিং সেন্টারে। এই শিবিরে কাঞ্চনপুর প্রত্যন্ত অঞ্চলের নিশিকান্ত রিয়াং ও জয়জীব চাকমা, বিশালগড়ের কিষাণ পাল, বাপন রুদ্র পাল, উদয়পুরের সৌরভ হুসেন, লক্ষী মজুমদার লংতরাই ভেলির দেবজিৎ ত্রিপুরা, পশ্চিম জেলার সাগর দেবনাথ  শুভ চক্রবর্তীরা উল্লেখযোগ্য পারদর্শিতা দেখায়। প্রশিক্ষ প্রনব অখন্ড ও সহযোগী অসিত দেবনাথ, নিউকরা হালাম, যতন সূত্রধরের নেতৃত্বে এই শিবিরে প্রত্যেকেই সুশৃঙ্খল ও নিরলসভাবে অনুশীলন করে। সহযোগীরা ক্লাইম্বার দের উপরে উঠার সাহায্য করে। প্রশিক্ষণার্থীদের ইচ্ছা আরো বেশী দিনের জন্য শিবির অনুষ্ঠিত হলে আরো বেশীকিছু শিখা যেত। তবে আগামী মাসে নর্থ ইস্ট জোনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে গৌহাটিতে। এই শিবিরে যারা ভাল ফল করেছে তাদের ঐ প্রতিযোগিতায়  পাঠানোর ব্যবস্থা করা হবে। ক্লাইম্বিং এর জাতীয় আসার হচ্ছে উত্তর কাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (নিম) এ। আজ অন্তিম দিনে শিবিরে শিক্ষার্থীদের বিভিন্ন অভিজ্ঞাতা শেয়ার করেন পর্বতারোহী প্রনব অখন্ড। তাছাড়া প্রাক্তন ক্লাইম্বার স্মৃতি দাস ও শঙ্খদীপ পাল। তারা অনেক বছর জোনাল চ্যাম্পিয়ন ও জাতীয় আসরে রাজ্যের মান উজ্জ্বল করেছিল। সন্ধ্যায় সফল প্রশিক্ষনার্থীদের হাতে মানপত্র তুলেদেন চিত্রসংবাদিক সজল চক্রবর্তী ও প্রশিক্ষক প্রনব অখন্ড। তাছাড়া ক্লাইম্বিং এ আগ্রহীদের এই কেন্দ্রে প্রতিদিন অনুশীলন বা ক্লাইম্ব করার সুযোগ দেয়া হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top