News Flash

Image

খোয়াই সীমান্ত গ্রামে দুইটি গবাদি পশু চুরি

খোয়াই, ৭ মে : খোয়াইয়ের সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হলেও গরু চোরের দৌরাত্ম্য বন্ধ করা যায়নি। সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ সিঙ্গিছড়ায় শুক্রবার গভীর রাতে হানা দিয়ে একটি বাড়ি থেকে দুটি গবাদিপশু চুরি করে নিয়ে গেছে চোরের দল। বাড়ির মালিকের নাম রাকেশ শীল।

পরিবারের তরফ থেকে জানানো হয় রাত প্রায় আড়াইটা নাগাদ তারা গরু চুরির ঘটনা টের পেয়েছেন। ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করেন গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে লক্ষ্য করেন ঘর থেকে দুটি গবাদিপশু নিয়ে গেছে চোরের দল। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে গ্রামের মানুষজন ঘুম থেকে জেগে ওঠেন। খবর দেওয়া হয় খোয়াই থানায় এবং বিএসএফ জওয়ানদের।

পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া গরু উদ্ধার কিংবা চোরদের আটক করা সম্ভব হয়নি। বাংলাদেশী গরু চোরের দল সীমান্ত ডিঙিয়ে প্রবেশ করে এই চুরির ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও কিভাবে চুলের দল কাঁটাতারের বেড়া কেটে ভেতরে প্রবেশ করছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

সীমান্তে বিএসএফের টহলদারী ও নজরদারি বাড়ানোর জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। উল্লেখ্য খোয়াই শহর সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে প্রায় প্রতিরাতেই চুরির ঘটনা ঘটে চলেছে। উপর্যপরি চুরির ঘটনায় এলাকায় বসবাসকারী জনগণের ওষ্ঠাগত প্রাণ।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top