News Flash

  • Home
  • বাণিজ্য
  • Sensex : সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের ধস শেয়ারবাজারে
Image

Sensex : সপ্তাহের শেষ লেনদেনের দিনে ফের ধস শেয়ারবাজারে

মুম্বই,৬ মে (হি. স.) : ফের ধস শেয়ারবাজারে। শুক্রবার সপ্তাহের শেষ লেনদেনের দিনে একদিনে প্রায় ৮৬৭ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি পড়েছে ২৭১ পয়েন্ট। শেয়ারবাজারে ব্যাপক ধসের কারণে একদিনেই ৪ লক্ষ কোটি টাকা উধাও হয়েছে। শুক্রবার শেয়ারবাজারে ধস নামায় কার্যত বিনিয়োগকারীদের মাথায় হাত পড়েছে।

গত বুধবার সাংবাদিক বৈঠকে রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেট বাড়ানোর পাশাপাশি দেশে যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি আরও বাড়বে, সে বিষয়েও সতর্কবানী শুনিয়েছিলেন। আর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের সাংবাদিক বৈঠকের পরেই হুড়মুড়িয়ে পড়েছিল বাজার।

এদিন সকালে বাজার খুলতেই হু-হু করে পড়তে থাকে সেনসেক্স। সারা দিনে আর কখনই সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। মার্কিন শেয়ারবাজারে ধস নামার কারণেই ভারতে শেয়ারবাজারে ধস নেমেছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। শেয়ার সূচক ৫৫ হাজারের গণ্ডির নিচে নেমে এসেছে। বাজার বন্ধের সময়ে ৮৬৬ দশমিক ৬৫ পয়েন্ট খুঁইয়ে ৫৪ হাজার ৮৩৫ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে সেনসেক্স। আর ২৭১ দশমিক ৪০ পয়েন্ট খুঁইয়ে ১৬ হাজার ৪১১ দশমিক ২৫ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি ৫০।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top