News Flash

  • Home
  • ত্রিপুরা
  • IGM Hospital : সদ্যোজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে পালিয়ে গেল প্রসূতি মা
Image

IGM Hospital : সদ্যোজাত কন্যা সন্তানকে হাসপাতালে ফেলে পালিয়ে গেল প্রসূতি মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ রাজধানী আগরতলা শহরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল থেকে সদ্যোজাত কন্যা সন্তানকে ফেলে পালিয়ে গেল মা৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল নাগাদ৷ কন্যা সন্তান ফেলে পালিয়ে যাওয়া মায়ের নাম পায়েল পাল৷ বয়স আনুমানিক ২২ বছর৷ বাড়ি রাজধানী আগরতলা শহরের ভট্টপুকুর এলাকায়৷ কন্যা সন্তান ফেলে পালিয়ে যাওয়া গৃহবধূর স্বামী এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করেছেন৷ তিনি জানান গতকাল তার স্ত্রী পায়েল পালকে আইজিএম হাসপাতালে ভর্তি করান৷ রাতে কন্যা সন্তান প্রসব করে পায়েল৷ তাতে স্বামীসহ পরিবারের লোকজনরা দারুণ খুশি৷

লক্ষনীয় বিষয় হলো শুক্রবার সকাল নাগাদ পায়েল পাল নামে ওই গৃহবধূ আইজিএম হাসপাতালে শয্যায় সদ্যোজাত কন্যা সন্তানকে ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়৷ দীর্ঘক্ষণ ধরে শিশুর পাশে মাকে দেখতে না পেয়ে হাসপাতালে কর্তব্যরত সেবিকারা বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন এবং হাসপাতাল থেকে বিষয়টি তার স্বামীকে ফোন করে জানানো হয়৷ খবর পেয়ে তড়িঘড়ি বাড়ি থেকে ছুটে আসেন স্বামী ও পরিবারের লোকজনরা৷ পলাতক পায়েল পালের স্বামী জানান মাত্র দেড় ঘন্টা আগে তিনি হাসপাতাল থেকে বাড়িতে গিয়েছেন৷ এর মধ্যেই এই ঘটনা ঘটেছে৷ কেন কিভাবে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান৷

উপরন্তু এই ঘটনার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদের রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি৷ অভিযোগ হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা পরিবারের লোকজনদের কোনভাবেই ভিতরে প্রবেশ করতে দেয় না৷ অথচ কিভাবে হাসপাতাল থেকে মা পালিয়ে যেতে সক্ষম হলো সেই প্রশ্ণ তুলেছে পালিয়ে যাওয়া গৃহবধূর স্বামী ও পরিবারের লোকজনরা৷ এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন গৃহবধূর স্বামী৷ পায়েল পাল এর পাশের বেডে যেসব রোগীর ছিলেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে পায়েল পাল নাকি নাইটি বদল করে শাড়ি পরে সেখান থেকে বের হয়েছিল৷ তারপর সে আর তার সন্তানের কাছে ফিরে আসেনি৷

এ ধরনের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আইজিএম হাসপাতাল চত্বরসহ সর্বত্র রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই মায়ের ভূমিকা ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ধারণা করা হচ্ছে ,কন্যা সন্তান জন্ম দেওয়া এই মা কোনোভাবেই মেনে নিতে পারেনি৷ সে কারণেই হয়তো নিজের গর্ভজাত সন্তানকে হাসপাতালের শয্যায় ফেলে পালিয়ে গেছে ওই মা৷ এই ঘটনার পর আইজিএম হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ সংবাদ লেখার সময় পর্যন্ত পালিয়ে যাওয়া পায়েল  পালের কোন সন্ধান মিলেনি৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top