News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested: শিশুর মৃত্যুতে চিকিত্সককে মারধর, ধৃত ছয়
Image

Arrested: শিশুর মৃত্যুতে চিকিত্সককে মারধর, ধৃত ছয়

আগরতলা, ৬ মে (হি. স.) : জ্বরে আক্রান্ত দুই শিশুর মৃত্যুতে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছিলেন ধলাই জেলায় মানিকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক প্রণব দেববর্মা। ওই ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল মধ্যরাতে অভিযানে নেমে পুলিশ তাঁদের জালে তুলতে সক্ষম হয়েছে। দ্রুততার সাথে অপরাধীদের গ্রেফতারে পুলিশের ভূমিকায় ছাওমনুর বিধায়ক সন্তোষ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ধলাই জেলায় রাজধর কাছারিছড়া এলাকার বাসিন্দা শচীন্দ্র ত্রিপুরার দুই শিশু সন্তান ধর্মিতা ত্রিপুরা(৮) এবং ধনঞ্জয় ত্রিপুরা(৪) জ্বরে আক্রান্ত হয়ে গত বুধবার মানিকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিল। চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল। শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতাল ভাংচুর এবং চিকিত্সককে মারধর করেছিলেন। তাতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। শুধু তাই নয়, সারা শরীরেই ক্ষতের চিহ্ন রয়েছে।

আক্রান্ত চিকিত্সক প্রণব দেববর্মাকে প্রথমে ছৈলেংটা হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্ত, তাঁর অবস্থা সঙ্কটজনক দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সক আক্রান্তের ঘটনায় সমস্ত চিকিত্সক নিন্দা জানিয়েছে।

ওই ঘটনায় মানিকপুর থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছিল। ভারতীয় দন্ডবিধি ১৪৮/১৪৯/১৫৩/৩৩৩/৩২৬/৩০৭/৪২৭/৩৪ এবং ত্রিপুরা মেডিকেয়ার সার্ভিস পার্সন ও মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন আইনের এ ও বি ধারায় মামলা রুজু হয়েছিল। পুলিশ অপরাধীদের খুজে তল্লাশি জারি রেখেছিল। অবশেষে গতকাল মধ্যরাতে ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয় জনকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল মধ্য রাতে ধলাই জেলা অতিরিক্ত পুলিশ সুপার, লংতরাইভ্যালী মহকুমা পুলিশ আধিকারিক, মানিকপুর ও ছৈলেংটা থানার ওসি অভিযানে নেমে কুমারিয়া রোয়াজা পাড়ার বাসিন্দা হরিনাথ ত্রিপুরা(১৮), কাছাড়িছড়ার বাসিন্দা বিশ্ব মোহন ত্রিপুরা(৬৫), চৈত্র কুমার ত্রিপুরা(৩৭), জ্যোতিদা ত্রিপুরা(৩৫), হরিদয়াল রোয়াজা পাড়ার বাসিন্দা জুবিরাই ত্রিপুরা(৫০) এবং পদ্মসিং রোয়াজা পাড়ার বাসিন্দা নৃপেন্দ্র ত্রিপুরা(৫০)-কে গ্রেফতার করেছেন। তাদের আজ লংতরাই ভ্যালী আদালতে সোপর্দ করেছে পুলিশ। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top