News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ২০২২-এ প্রথম বিদেশ সফর শেষ, ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

Narendra Modi: ২০২২-এ প্রথম বিদেশ সফর শেষ, ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ মে (হি.স.): তিন দিনের ইউরোপ সফর শেষে ভারতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরের আগেই মাতৃভূমিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী।ত্রিদেশীয় সফরে সর্বপ্রথম জার্মানির রাজধানী বার্লিনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরপর গিয়েছিলেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। সবশেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়েছিলেন মোদী। সেখান থেকে ভারতের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

দু’বছর পরে বিদেশ সফরে গিয়ে জার্মানি, ডেনমার্ক এবং ফ্রান্সে ২৫টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। তিনটি দ্বিপাক্ষিক বৈঠক-সহ কথা বলেছেন মোট সাত জন রাষ্ট্রনেতার সঙ্গে। পাশাপাশি, ওই দেশগুলিতে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের সভাতেও যোগ দেন তিনি। গত রবিবার গভীর রাতে দিল্লি থেকে বিশেষ বিমানে ত্রিদেশীয় সফরে রওনা হন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী যান জার্মানি। সেখানে তিনি জার্মানির চান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেন। ভারত-জার্মান আন্তঃ সরকারি আলোচনার ষষ্ঠ সংস্করণে যোগ দেন উভয় নেতা।

এরপর যান ডেনমার্কে, কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কোপেনহাগেনেই নর্ডিক দেশ অর্থাৎ, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদী। সেখানে থেকে সোজা প্যারিসে পৌঁছন মোদী। সফরের অন্তিম পর্যায়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর প্যারিস থেকেই ফিরেছেন দেশে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top