News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dead Body : নিখোঁজ ব্যক্তির রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধার
Image

Dead Body : নিখোঁজ ব্যক্তির রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৪ মে৷৷  একদিন নিখোঁজের পর পড়শীর পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে রহস্যজনক ভাবে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷মৃত ব্যক্তির নাম সুশেন্দ্র দেব পিতা মৃত প্রসন্ন দেব৷বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা অসম ও ভারত বাংলা সীমান্তের কদমতলা থানাধীন বজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে৷


জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা বেলা ব্রজেন্দ্রনগর গ্রামের তিন নং ওয়ার্ডের বাসিন্দা নিলু দেবের পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে রহস্যজনক ভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দেয়৷ খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ পুলিশ ও স্থানীয় জনগন ঘটনাস্থলে গেলে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়৷ জানা যায় মৃত দেহটি একই গ্রামের সুশেন্দ্র দেবের৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ সাথে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও হাতে নেয় পুলিশ৷ তারপর বুধবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়৷ এদিকে কদমতলা থানার ওসি সুশান্ত দেব জানান,মৃত ব্যক্তি গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন৷সেই মূলে পরিবারের তরফে থানায় একটি নিখোঁজের একটি ডাইরিও করা হয়৷তবে পুলিশের প্রাথমিক তদন্ত ও সানীয়দের বক্তব্য অনুযায়ী জানা যায়,মৃত ব্যক্তি আকন্ঠ মদ্যপান করতেন৷তাই প্রাথমিক ধারনা মদ্যপান করে হৃদরোগের আক্রান্ত হয়ে মারা গেছেন৷তবে পড়শীর পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে রহস্যজনক ভাবে মৃতদেহ উদ্ধারে পুলিশ ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ ভাবে তদন্ত করে দেখছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top