News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: আগামী ২০-২১ মে জয়পুরে বিজেপির উচ্চ-পর্যায়ের বৈঠক, ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: আগামী ২০-২১ মে জয়পুরে বিজেপির উচ্চ-পর্যায়ের বৈঠক, ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ মে (হি.স.) : বিভিন্ন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি–সহ দলীয় রণকৌশল, প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন নিয়ে আলোচনা করতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী ২০ এবং ২১ মে রাজস্থানের জয়পুরে দলীয় পদাধিকারীদের একটি গুরুত্বপূর্ণ উচ্চ-পর্যায়ের বৈঠকে বসছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

সভায় সভাপতিত্ব করবেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। সারা দেশ থেকে দলের রাজ্য সভাপতি, রাজ্য ভারপ্রাপ্ত, সহ-ভারপ্রাপ্ত এবং সাধারণ সম্পাদকরা বৈঠকে যোগ দেবেন। সূত্রের খবর, রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদকদের রাজ্য ইউনিটগুলির গৃহীত কাজের একটি বিশদ রূপরেখা নিয়ে প্রস্তুত হতে বলা হয়েছে। সূত্রে আরও খবর, “দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য গৃহীত উদ্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।”
আগামী এক বছরের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ এবং কর্ণাটকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০ মে রাজ্যের সমস্ত পদাধিকারীদের সভা অনুষ্ঠিত হবে এবং সাধারণ সম্পাদকদের সভা ২১ মে অনুষ্ঠিত হবে। বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top