News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Bishwa Bandhu Sen : বিবিআই-এ আগামী শিক্ষবর্ষে একাদশ শ্রেণী থেকে ইংরেজী মাধ্যম
Image

Bishwa Bandhu Sen : বিবিআই-এ আগামী শিক্ষবর্ষে একাদশ শ্রেণী থেকে ইংরেজী মাধ্যম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন৷ উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুদীপ নাথ৷ সাংবাদিক সম্মেলনে জানানো হয় বীর বিক্রম ইনস্টিটিউশনে আগামী শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণি ইংরেজি মাধ্যমের মাধ্যমে পড়ানো শুরু হবে৷

উল্লেখ্য ইদানিং বীর বিক্রম ইনস্টিটিউশন, পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নয়া পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কে সি বি এস ই এর আওতায় আনা হয়েছে৷ আগে শুধুমাত্র গোল্ডেন ভ্যালি সুকল ছিল একাদশ ও দ্বাদশ শ্রেণি ইংরেজি মাধ্যমে এবং সিবি এস ই এর৷ তাই গোল্ডেন ভ্যালিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা অতিরিক্ত হয়ে যাওয়ায় বেশিরভাগ-ই ভর্তির সুযোগ পেত না৷এখন আর এই সমস্যা থাকলো না৷ উপাধ্যক্ষ বিদ্যা জ্যোতি প্রকল্পের বিভিন্ন সুবিধা গুলি নিয়ে বিশদ আলোচনা করেন৷ যেভাবে শিক্ষার ক্ষেত্রে রাজ্যকে পূর্বে পিছিয়ে রাখা হয়েছিল, এখন বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন চলছে৷ তার জন্য শিক্ষা মন্ত্রী কে অভিনন্দন জ্ঞাপন করেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top