News Flash

  • Home
  • খেলা
  • Narendra Modi Stadium : ২৯ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ
Image

Narendra Modi Stadium : ২৯ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ

আমদাবাদ, ৩ মে (হি. স.) : আগামী ২৯ মে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের আসর। মঙ্গলবার এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। তাছাড়া প্লে অফের ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন ও আমদাবাদে।

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আইপিএলের প্রাথমিক রাউন্ডের খেলা শুধুমাত্র মহারাষ্ট্রেই হচ্ছে। রাজ্যের চারটি স্টেডিয়ামে ওই ম্যাচ হচ্ছে। কিন্তু একটি রাজ্যে প্রতিযোগিতা হওয়াতে চলতি আইপিএল তেমনভাবে দর্শকদের মধ্যে সাড়া ফেলতে পারছে না। টিভির দর্শক সংখ্যাও আগের তুলনায় অনেকটাই কমেছে। ফলে যে সংস্থা মোটা টাকার বিনিময়ে মিডিয়া স্বত্ব কিনেছে তারা বিপাকে পড়েছে। আইপিএলের প্লে অফ ম্যাচ মুম্বই থেকে সরিয়ে কলকাতা ও গুজরাতে করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। যদিও শেষ মুহুর্তে সিদ্ধান্ত বদলে যেতে পারে বলে জল্পনাও চলছিল। কিন্তু এদিন বিসিসিআইয়ের সচিব জানিয়েছেন, কলকাতার ইডেন গার্ডেনে প্লে অফের দুটি ম্যাচ হবে। আগামী ২৪ ও ২৫ মে কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর ম্যাচ হবে ক্রিকেটের নন্দন কাননে। কোয়ালিফায়ার- ২ ম্যাচ হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একই স্টেডিয়ামে ২৯ মে হবে বিশ্বের আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top