News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : খোয়াই নদীর জলে ডুবে মৃত্যু সুকলছাত্রের
Image

Death : খোয়াই নদীর জলে ডুবে মৃত্যু সুকলছাত্রের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ মে৷ খোয়াই নদীতে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে  ১৬ বছর বয়সি  এক মাধ্যমিক পড়ুয়া ছাত্র৷ মৃত ছাত্রের নাম কৌশিক দেব রায়৷ পিতা কানাই দেবরায়৷ বাড়ি তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর এলাকায়৷ ছাত্রের অকাল প্রয়াণে এলাকাজুড়ে সুখের ছায়া বিরাজ করছে৷

ঘটনা তেলিয়ামুড়া থানাধীন নেতাজি নগর স্থিত খোয়াই নদীতে সোমবার দুপুর আনুমানিক প্রায় ১টা নাগাদ৷ পরে পরিবারের লোকজনরা ঘটনাটি  প্রত্যক্ষ করে খোয়াই নদী থেকে মৃত ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কৌশিক দেব রায়কে মৃত বলে ঘোষণা দেন৷ পরে মৃত ছাত্রের পরিবারের লোকজনরা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়ে৷ জানা যায়, মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবার-পরিজনদের হাতে তুলে দেওয়া হবে৷ অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা নেতাজি নগর এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top