News Flash

  • Home
  • প্রধান খবর
  • Curfew : হিংসা রুখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, ইদের দিন কার্ফু জারি খারগোনে
Image

Curfew : হিংসা রুখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, ইদের দিন কার্ফু জারি খারগোনে

খারগোন(মধ্যপ্রদেশ), ২ মে (হি.স.) : ইদ ও অক্ষয় তৃতীয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে মধ্যপ্রদেশের খারগোনে নজরদারি রাখতে জেলায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার খারগোন জেলায় জারি করা কার্ফু সোমবার ৯ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করে প্রশাসন। তবে ২ এবং ৩ মে দু’ দিন সম্পূর্ণ কার্ফু জারি থাকবে খারগোনে।

স্থানীয় প্রশাসন এক নির্দেশিকায় জানিয়েছে, এই দুদিন বাড়িতেই ঈদের প্রার্থনা করতে হবে। মসজিদে নমাজ পড়তে যেতে পারবেন না খারগোনের বাসিন্দারা। সেই সঙ্গে অক্ষয় তৃতীয়ার পুজোও বাড়িতেই করতে হবে। তবে সমস্ত দোকান খোলা থাকবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। খারগোন জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট অঙ্কিত জয়সওয়াল এদিন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ১ হাজার সৈন্য জেলায় মোতায়েন করা হয়েছে। সমস্ত সংবেদনশীল এলাকায় এবং চেকপয়েন্টগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে এলাকাগুলিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রসঙ্গত, রাম নবমীতে সাম্প্রদায়িক হিংসায় উত্তাল হয়েছিল মধ্যপ্রদেশের খারগোন জেলা। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। আবারও সেই হিংসা এড়াতে এমন পদক্ষেপ করা হয়েছে।

Releated Posts

আদিবাসী ছাত্রদের বিক্ষোভের জেরে হস্টেলে ভর্তিতে ঊর্ধ্বসীমা তুলে নিল মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৫ আগস্ট (আইএএনএস):** মহারাষ্ট্রের সরকারি আদিবাসী হস্টেলে ভর্তির ক্ষেত্রে ৩০ বছর বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করল রাজ্য সরকার।…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

‘ইসলামে হিজাব বাধ্যতামূলক’, এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি মুসলিম ধর্মীয় নেতাদের

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): স্কুলের নির্ধারিত পোশাকের সঙ্গে হিজাব পরার বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের রায় পুনর্বিবেচনার দাবি জানালেন মুসলিম…

ByByNews Desk Aug 25, 2026

পাটনায় ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তেজনা, জলকামান চালাল পুলিশ, মোতায়েন সিআরপিএফ

পাটনা, ২৫ আগস্ট (আইএএনএস): নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দাবিতে ছাত্র সংগঠনগুলির বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top