News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP : তুলাশিখরে আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের বাড়িতে গেলেন দলের শীষ নেতৃত্বরা
Image

BJP : তুলাশিখরে আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের বাড়িতে গেলেন দলের শীষ নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷ তুলাশিখরে তিপ্রা মথা দলের দুষৃকতীদের হাতে শারীরিকভাবে নিগৃহীত বি জে পি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে দেখে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও বিধানসভার সরকারপক্ষের মূখ্য সচেতক কল্যানী রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ রবিবার শাসকদলের জেলা সভাপতি বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও রাজ্য সহ সভাপতি অমিত রক্ষিতকে সাথে নিয়ে প্রতিমা ভৌমিক ও কল্যানী রায় খোয়াইয়ের তুলাশিখরে আসেন৷

শনিবার এখানে তিপ্রা মথার দুষৃকতীদের হাতে শারীরিক নিগৃহীত হন বি জে পি -র সাতজন স্থানীয় নেতাকর্মী৷ শাসকদলের নেতৃবৃন্দ এদিন তুলাশিখরে নিগৃহীত সাত নেতাকর্মীর বাড়ীতেই যান৷ কথা বলেন পরিবারের অন্যান্য পরিজনদের সাথেও৷ শনিবারের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও মূখ্য সচেতক সহ প্রতিনিধিদলকে৷ নিগৃহীত নেতৃকর্মীদের যাবতীয় চিকিৎসার ব্যাপারেও খোঁজ খবর নেন দলের নেতৃবৃন্দ৷

ঐদিন বীর মোহন দেববর্মা নামে যে মালিকের বাড়ীতে আয়োজিত জনজাতি মোর্চার সভায় মথার দুষৃকতীরা হামলা আক্রমণ হুজ্জুতি চালিয়ে সভা বানাল করে দিয়েছিল , শাসকদলের নেতৃবৃন্দ এদিন তুলাশিখরে সেই বীর মোহন দেববর্মার বাড়ীতেও যান৷ কথা বলেন বীর মোহন দেববর্মা সহ পরিবারের অন্যান্য পরিজনদের সাথেও৷ হামলা সন্ত্রাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেন তারা৷ তুলাশিখর থেকে ফিরে এসে শাসকদলের নেতৃবৃন্দ এদিন সাথে সাথেই আশারামবাড়ীতে গিয়ে সেখানকার শাসকদলীয় নেতাকর্মীদের বাড়ীতে যান, ও দলীয় সাংগঠনিক ও সরকারী বিষয় সম্পর্কে সম্যক অবহিত হন৷ পরে শহরের অফিসটিলায় স্থানীয় রাজস্ব ডাকবাংলোয় বসে সফরসংগী দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলেন৷কথা বলতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, জনজাতির একত্র করার কথা বলে জনজাতিরা জনজাতির উপর অত্যাচার করে চলেছে৷ এটা অত্যন্ত দুঃখের বিষয়! এই রাজ্যে জনজাতিদের দিয়ে জনজাতি দের অত্যাচার করানো এক বছর ধরে চলছে৷ রাজ্যের স্ব-শাসিত নির্বাচনের পর থেকেই তাদের উপর অত্যাচার চলছে৷ যারা সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন ঠিক করছি না ভুল করছেন৷

জনজাতি অংশের মানুষ জবাব দেবে৷ প্রতিমা ভূমিকে প্রশ্ণ করা হলে ২৩ শের নির্বাচনে বিজেপি – তিপ্রামথা জুট হতে চলেছে তাহলে বিশৃঙ্খল অবস্থা পাহাড়ে কেন? উত্তরে বলেন, তিপ্রামথা দলের জন্ম লগ্ণ থেকেই পাহাড়ে বিশৃংখল পরিবেশ সৃষ্টি হয়েছে৷ করে যারা সিপিআইএমের জনজাতীয় অঞ্চলের নেতৃত্ব ছিল বর্তমানে পঞ্চায়েত লেভেলে তিপ্রামথার নেতৃত্ব দিচ্ছে একশ শতাংশ সিপিআইএমের ক্যাডাররাই৷ তার ভালো করে জানে কি ভাবে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করতে হয়৷ সিপিএম ক্যাডারদের তিপ্রা মথার মুখোশটা পড়ে রয়েছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top