News Flash

  • Home
  • দেশ
  • Suicide : নার দায়ে মানসিক অবসাদের জেরে আত্মঘাতী প্রোমোটার
Image

Suicide : নার দায়ে মানসিক অবসাদের জেরে আত্মঘাতী প্রোমোটার

কলকাতা, ১ মে (হি.স.) : ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হল এক প্রোমোটারের। মৃতের নাম সুশান্ত মুখোপাধ্যায়। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রিজেন্ট কলোনিতে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।

পরিবারের সদস্যরাই প্রথমে সুশান্ত মুখোপাধ্যায়ের দেহ দেখতে পান। পুলিশকে তাঁরা জানিয়েছেন, রবিবার সকালে ডাকাডাকির পর ঘরের ভিতর থেকে সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। সন্দেহের বশে ঘরের দরজা ভেঙে ঢুকেই ঝুলন্ত অবস্থায় সুশান্তবাবুকে দেখতে পান তাঁরা। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তির অনেক ধার হয়ে গিয়েছিল। পাওনাদাররা প্রায়ই বাড়ি এসে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি। পুলিস তদন্ত শুরু করেছে৷ অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top