News Flash

  • Home
  • প্রধান খবর
  • Manoj Pandey : যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকা ভারতীয় সেনাবাহিনীর কর্তব্য : সেনাপ্রধান
Image

Manoj Pandey : যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকা ভারতীয় সেনাবাহিনীর কর্তব্য : সেনাপ্রধান

নয়াদিল্লি, ১ মে (হি.স.): যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকা ভারতীয় সেনাবাহিনীর কর্তব্য। বললেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। রবিবার সেনাপ্রধান মনোজ পান্ডে বলেছেন, “ভূ-রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য হল যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকা। পূর্বসূরিদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমি।” রবিবার সকালে সাউথ ব্লকে গার্ড অফ অনারে সম্মান জানানো হয় দেশের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে-কে। পরে জাতীয় যুদ্ধ স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন তিনি।

সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে এদিন নিজের বক্তৃতায় বলেছেন, “এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় যে আমাকে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একটি গৌরবময় অতীত রয়েছে, যা দেশের নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রেখেছে। একইভাবে দেশ গঠনেও অবদান রেখেছে।” সেনাপ্রধান আরও বলেছেন, “আমার সর্বোচ্চ অগ্রাধিকার হল বর্তমান, সমসাময়িক এবং ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অপারেশনাল প্রস্তুতির উচ্চ মান নিশ্চিত করা।” তিন বাহিনীর মধ্যে সমন্বয় সাধনের বিষয়ে তিনি বলেছেন, “আমি অন্য দুই সার্ভিস চিফকে ভালো করে চিনি। তিনটি সার্ভিসের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং যৌথ ম্যানশিপের একটি ভাল সূচনা৷ আমি আশ্বস্ত করছি, আমরা তিনজনই জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থে একসঙ্গে কাজ করব।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top