News Flash

Image

ডাকযোগে গাঁজা পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ অভিনব কায়দায় গাঁজা পাচার৷ এবার পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচার করা হচ্ছে৷  ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা পোস্ট অফিসে ৬ টি সন্দেহমূলক বাক্স কে বা কারা প্রেরণ করে৷ সেখানে কোথা থেকে বক্সগুলি পাঠানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্যই লেখা ছিল না৷ যে ঠিকানায় বাক্সগুলি পাঠানো হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের কথায় অসংলগ্ণতা লক্ষ্য করা যায়৷ সন্দেহ বাঁধে পোস্ট অফিসের কর্মীদের মধ্যে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ পুলিশ এসে বাক্সগুলি খুলে দেখতে পান ৬টি বাক্সে গাজা ভর্তি করে পাচার করা হয়েছে৷ যাদের উদ্দেশ্যে বাক্সগুলো প্রেরণ করা হয়েছে তারা পালিয়ে গেছে বলে জানায় পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানায় পশ্চিম থানার পুলিশ আধিকারিক৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top