News Flash

  • Home
  • মুখ্য খবর
  • TMC: ত্রিপুরায় তৃণমূলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটির ঘোষণা, দায়িত্বে রাজীব, সভাপতি সুবল 
Image

TMC: ত্রিপুরায় তৃণমূলের পূর্ণাঙ্গ রাজ্য কমিটির ঘোষণা, দায়িত্বে রাজীব, সভাপতি সুবল 

আগরতলা, ২৯ এপ্রিল (হি. স.) : অবশেষে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় পূর্ণাঙ্গ রাজ্য কমিটির ঘোষণা দিয়েছে। ত্রিপুরার দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায় অব্যাহত রয়েছেন। ত্রিপুরায় তৃণমূলের সভাপতির দায়িত্ব সুবল ভৌমিককে দেওয়া হয়েছে। আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে দল ত্রিপুরায় ১৩২ সদস্যের রাজ্য কমিটির ঘোষণা দিয়েছে।

এদিন তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের মার্চ মাসে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ণাঙ্গ রাজ্য কমিটি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার রাজ্য ভারপ্রাপ্ত হিসেবে অব্যাহত থাকবেন এবং সুবল ভৌমিককে রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে।

এদিকে, ছয় সদস্যের কোর কমিটিতে রয়েছেন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন বিজেপি বিধায়ক আশীষ দাস, ভৃগুরাম রিয়াং, আশীষ লাল সিং, মামন খান এবং প্রদেশ সভাপতি সুবল ভৌমিক।তৃণমূলের দাবি, ত্রিপুরায় মহিলা-কেন্দ্রিক সমস্যাগুলি সমাধানের জন্য রাজ্য কমিটিতে ২৭ জন মহিলা সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, রাজ্য কমিটিতে ১৬ জন তফসিলি জাতি সদস্য, ১৮ জন তফসিলি উপজাতি এবং ৩২ জন ওবিসি গোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিপুরার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটিতে মুসলিম সম্প্রদায়ের ১৪ জন প্রতিনিধিও রয়েছেন। প্রসঙ্গত, কোর কমিটির সদস্যদের ছাড়াও সমস্ত শাখা সংগঠনের সভাপতিরাও কোর কমিটির পদাধিকার সদস্য হিসেবে কাজ করবেন। ১৩২ সদস্যের রাজ্য কমিটিতে ৮ জন সহ-সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক, ১৪ জন সচিব, ৭ জন যুগ্ম সম্পাদক এবং ৭২ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।

এদিকে তৃণমূল যুব ও মহিলা কংগ্রেসও গঠন করা হয়েছে। যুব তৃণমূলের রাজ্য সভাপতি সান্তনু সাহা এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে পান্না দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সঞ্জয় কুমার দাসকে এসসি সেল এবং মালিন জমাতিয়াকে এসটি সেলের নেতা হিসেবে বাছাই করেছে। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top