News Flash

  • Home
  • প্রধান খবর
  • Chief Minister : ‘ইউক্রেন ফেরত মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ভরতির ব্যবস্থা করল রাজ্য
Image

Chief Minister : ‘ইউক্রেন ফেরত মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ভরতির ব্যবস্থা করল রাজ্য

কলকাতা, ২৮ এপ্রিল (হি. স.) : ইউক্রেন ফেরতদের জন্য সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যেরই বিভিন্ন বেসরকারি কলেজে তাঁদের ভরতির ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী।

নবান্ন থেকে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউক্রেনে মেডিক্যাল কোর্স ছেড়ে ফিরেছেন ৪১২ জন। তাঁদের মধ্যে ৩ জন ডেন্টাল কোর্সে পড়াশোনা করছিলেন। এঁদের মধ্যে পাঠ্যক্রম শেষ করে ফেরা এক ডেন্টাল পড়ুয়াকে সরকারি ডেন্টাল কলেজে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। বাকি ২ জন এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন, বাকিটা ইউক্রেনের যে কলেজ তাঁরা পড়তেন, সেখানে অনলাইন ক্লাস করবেন।

একজন ভেটেরনারি সার্জনকে রাজ্যের অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ভরতির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৩ জন ইউক্রেন থেকে চাকরি নিয়ে ফিরেছেন দেশে। তাঁদের মধ্যে ২ জনকে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। আরেকজন দুবাইয়ে চাকরি পেয়ে ইতিমধ্যেই রাজ্য ছেড়েছেন।ডাক্তারির ক্ষেত্রে বিভিন্ন বর্ষে পড়ুয়াদের নানারকম সুযোগ-সুবিধা করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে।

প্রসঙ্গত, ইউক্রেন থেকে কার্যত পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন সেখানে কর্মরত ব্যক্তি, পড়ুয়ারা। কিন্তু তার পরই প্রশ্ন ওঠে, এই পড়ুয়াদের ভবিষ্যৎ কী হবে? তাঁদের কেরিয়ার যাতে স্রেফ যুদ্ধের কারণে নষ্ট না হয়, তার জন্য এগিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে মার্চ মাসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেখা করে রাজ্যে তাঁদের পড়াশোনার ব্যবস্থা করার আশ্বাস দেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top